মেলবোর্ন টেস্ট অস্ট্রেলিয়াকে ১৫২ রানে গুটিয়ে ১১০ রানে অলআউট ইংল্যান্ড

বোলারদের পারফরম্যান্সে মুখে হাসি ফুটেছিল ইংল্যান্ডের। তবে সেই হাসি বেশিক্ষণ টিকলো না। অস্ট্রেলিয়াকে ১৫২ রানে গুটিয়ে স্বাগতিকরাও অলআউট হয়ে গেলো মাত্র ১১০ রানে। মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে ৪১ রানের লিড পেলো অস্ট্রেলিয়া।

জশ টাঙয়ের তোপে প্রথম ইনিংসে অল্প রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। চা-বিরতির আগে ৪৫.২ ওভারে ১৫২ রানে অলআউট হয় অজিরা।

টস হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার কোনো ব্যাটার ফিফটিও করতে পারেননি। ৯১ রানে ৬ উইকেট হারানোর পর মাইকেল নেসারের ৩৫ রানের ইনিংসে কোনোমতে দেড়শ পার করে অজিরা। তিনিই শেষ পর্যন্ত ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক।

এছাড়া উসমান খাজা ২৯ আর অ্যালেক্স ক্যারির ব্যাট থেকে আসে ২০ রান। অধিনায়ক স্টিভেন স্মিথ করেন ৯ রান। তাকে পরিষ্কার বোল্ড করেন জশ টাঙ।

সবমিলিয়ে ৪৫ রানে ৫ উইকেট শিকার ডানহাতি পেসার টাঙয়ের। ২টি উইকেট নেন গুস এটকিনসন।

জবাব দিতে নেমে ১৬ রানে ৪ উইকেট হারায় ইংল্যান্ড। অবস্থা বেগতিক দেখে মেরে খেলে চাপ কমাতে চেষ্টা করেন হ্যারি ব্রুক। অনেকটা সফল হয়েছিলেনও। কিন্তু ৩৪ বলে তার ইনিংসটি ৪১ রানে থামলে ফের ধস নামে।

ইংল্যান্ডের ইনিংসে কেবল হ্যারি ব্রুক, অধিনায়ক বেন স্টোকস (১৬) আর শেষদিকে গুস এটকিনসন (২৮) ছাড়া আর কেউ দুই অংক ছুঁতে পারেননি। ৯১ রানে ৯ উইকেট হারানোর পর এটকিনসনই দলকে একশ পার করে দেন। ২৯.৫ ওভারে ১১০ রানে থামে ইংল্যান্ডের ইনিংস।

অস্ট্রেলিয়ার মাইকেল নেসার ৪টি আর স্কট বোল্যান্ড নেন ৩টি উইকেট।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত