ফেসবুকের মন্তব্য আর বাস্তবতা, যা বললেন মোশাররফ করিম

সামাজিকমাধ্যমের প্রভাব দিন দিন বাড়ছে। তবে এই ভার্চুয়াল দুনিয়ায় কে প্রকৃত ভক্ত আর কে কেবল কটাক্ষ করতে এসেছে- তা আলাদা করে চেনা ক্রমশ কঠিন হয়ে উঠছে। বাস্তবতা ও অনলাইন প্রতিক্রিয়ার এই ফারাক নিয়েই নিজের মতামত জানালেন অভিনেতা মোশাররফ করিম।

সামাজিকমাধ্যমের মন্তব্য প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘এই যুগে ফেসবুকের মন্তব্য দেখে কে ভক্ত আর কে ভক্ত না, সেটা বোঝা মুশকিল।

মানুষ বুঝে বলছে, নাকি না বুঝে বলছে- অনেক সময় সেটাও স্পষ্ট হয় না। তাই অন্যের সমালোচনার চেয়ে আমি নিজে কী অনুভব করছি, সেটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।’

এদিকে কিছুদিন আগেই নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এ যুক্ত হয়েছেন এই অভিনেতা। তানিম নূর পরিচালিত সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, সাবিলা নূর, শরিফুল রাজ ও আজমেরী হক বাঁধনসহ আরো অনেকে।আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এই সিনেমার শুটিং বর্তমানে চলছে পুরোদমে। এতে যুক্ত হওয়া প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, গল্পটি তার কাছে ব্যতিক্রমী ও অসাধারণ লেগেছে।

এই অভিনেতার ভাষায়, ‘নতুন কোনো চিত্রনাট্য বা চরিত্র এলে আমি আগে দেখি, সেটাকে নিজের ভেতরে দেখতে পারছি কি না।

অনেক সময় চরিত্র খুব ভালো লাগে, কিন্তু মনে হয়, হয়তো আমি সেটা করতে পারব না। তখন আফসোস হয়। আর যখন চরিত্রটাকে নিজের মধ্যে অনুভব করতে পারি, সেই আনন্দের জন্যই আসলে কাজটা করি।’

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প