ওসমান হাদি’র ওপর হামলার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি’র উপর গুলি বর্ষণের প্রতিবাদে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে প্রতিবাদ সমাবেশ করেছেন প্রবাসী বাংলাদেশী সহ জুলাই যোদ্ধারা। গত ১২ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ডাইভারসিটি প্লাজায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রবাসী কমিউনিটি, এনসিপি যুক্তরাষ্ট্র শাখা, প্যাটরিয়ট অব বাংলাদেশ এবং বাংলাদেশ ফোরাম যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রচন্ড ঠান্ডা উপেক্ষা প্রায় অর্ধশত প্রবাসী বাংলাদেশীরা সমাবেশে অংশ নেন। সমাবেশে নিউইয়র্ক স্টেটের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬-এর আসন্ন নির্বাচনে অ্যাসেম্বলী সদস্য পদপ্রার্থী বাংলাদেশী-আমেরিকান মেরি জোবাইদার, যুক্তরাষ্ট্র জাগপা’র সভাপতি এএস এম রহমতউল্লাহ, ড্রাম-বিটস এর সংগঠক কাজী ফৌজিয়া, জুলাই যোদ্ধা সৈয়দ আল আমীন রাসের, রওশন হক, আব্দুল কাদের, তাওহিদ তানজিম, হাসান সিদ্দিক, জারীর, সাইমন, তৌকির প্রমুখ।

সমাবেশ বক্তারা বলেন, ৩৬ জুলাই আন্দোলনের পর অনেকে যখন নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত তখন ওসমান হাদি ইনকিলাব মঞ্চ গঠন করে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছেন। বক্তারা অবিলম্বে হাদির উপর হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। খবর ইউএনএ’র।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান