গাইবান্ধায় সড়কে প্রাণ গেল ২ জনের

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের পিছনে থাকা সুফিয়া বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন।

নিহত সুফিয়া বেগম উপজেলার সাহেবগঞ্জ এলাকার রেজাউল করিমের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের কাটামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানান, রেজাউল করিম তার স্ত্রী সুফিয়াকে নিয়ে ডা. দেখানোর উদ্দেশ্য মোটরসাইকেল নিয়ে গোবিন্দগঞ্জ শহরে যাচ্ছিল। পথে কাটামোড় এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনা স্থলেই সুফিয়া মারা যান।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

অপরদিকে সাঘাটায় মোটরসাইকেল-অটোভ্যানের সংঘর্ষে অটোভ্যান যাত্রী সাবিনা বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী মাহমুদুল ইসলাম গুরুতর আহত হয়। দুপুরে সাঘাটা উপজেলার চিনিরপটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সাবিনা বেগম উপজেলার চিনিরপটল এলাকার শাহ আলমের স্ত্রী ও আহত মাহমুদুল ইসলাম  এনজিও কর্মী।

স্থানীয়রা জানান, দুপুরে সাবিনা বেগম অটোভ্যানে টিসিবির পণ্য নেওয়ার জন্য ঘুড়িদহ ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। এসময় চিনিরপটল এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে অটোভ্যানটির সংঘর্ষ হয়। এতে সাবিনা বেগমসহ মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক সাবিনাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হওয়ায় মোটরসাইকেল আরোহী মাহমুদুল ইসলামকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম। তিনি বলেন, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প