ইংলিশ ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, তদন্ত করবে বোর্ড

অ্যাশেজ হারের পর নিজ দেশের দর্শক ও গণমাধ্যমের তোপের মুখে ইংল্যান্ড ক্রিকেট দল। সিরিজের মাঝে ঘোরাঘুরি ও মদ্যপানের বিষয়ে বেন স্টোকসের দলকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। পুরো ঘটনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ইসিবির ক্রিকেট ডিরেক্টর রব কি।

অ্যাশেজের প্রথম ৩ টেস্টে ধরাশায়ী ইংল্যান্ড প্লেয়ারদের রীতিমতো শূলে চড়াচ্ছে ব্রিটিশ মিডিয়া। অ্যাডিলেড টেস্টের আগে ৪ দিন কুইন্সল্যান্ড উপকূলে ঘুরে বেরিয়েছেন বেন স্টোকসরা। অভিযোগ রয়েছে অতিরিক্ত মদ্যপানেরও। বিষয়টি খতিয়ে দেখছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

ইসিবির ডিরেক্টর অব ক্রিকেট রব কি বলেন, ‘ছয় দিন মদ্যপান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা অবশ্যই বিষয়টা খতিয়ে দেখবো। আমি ড্রিংকিং কালচারটা পছন্দ করিনা।’

তবে, এবারই প্রথম নয়। নিউজিল্যান্ড সফরে কোনো এক ম্যাচের আগের রাতে মদ্যপান করেছিলেন হ্যারি ব্রুক ও জেকব বেথেল, এমন খবরও নাকি পেয়েছিলো ইসিবি। সেসময় কিছু না বললেও, অ্যাশেজ হারিয়ে আঁতে ঘা লেগেছে ইংলিশদের। তাই কঠোর হওয়ার কথা ভাবছে বোর্ড।

এদিকে, বক্সিং ডে টেস্টের জন্য স্টিভেন স্মিথকে অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে ফিরেছেন টড মারফি ও ঝাই রিচার্ডসন। ইনজুরির কারণে নেই নাথান লায়ন ও প্যাট কামিন্স। 

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প