অদ্ভুত ধসে ৩২৩ রানে হারলো উইন্ডিজ, সিরিজ নিউজিল্যান্ডের

পঞ্চম দিনে নিউজিল্যান্ডের সামনে দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজ। অদ্ভুত ধসে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩৮ রানে অলআউট হতে হয়ে ৩২৩ রানে হেরেছে সফরকারীরা। আর এমন দাপুটে জয়ে ২-০ ব্যবধানে সিরিজটাও নিজেদের করে নিয়েছে কিউইরা।

গতকাল চতুর্থ দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ৪৩ রান সংগ্রহ করে দিন শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। জয় ৪১৯ রান দূরে থাকলেও স্বপ্ন দেখছিল উইন্ডিজ সমর্থকরা। বিশেষ করে উদ্বোধনী জুটি ৮০ রান পার করে ফেলার পর সেই আশা করা তো স্বাভাবিকই।

কিন্তু সেই জুটি ভাঙার পরই ধসে পড়ে পুরো ব্যাটিং লাইনআপ। ৮৭ রানের উদ্বোধনী জুটি ভেঙে যায় ৬৭ রান করা ব্র্যান্ডন কিং বিদায় নিলে। তিনিই করেন দলের হয়ে সর্বোচ্চ রান। আউট হন জ্যাকব ডাফির বলে।

এরপর বোর্ডে আর মাত্র ৫১ রান যোগ হতেই বাকি ৯ উইকেট হারিয়ে ১৩৮ রানে অলআউট হয়ে যায় ওয়স্ট ইন্ডিজ। ৩২৩ রানের বড় ব্যবধানে জিতে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকরা।

কিংয়ের বিদায়ের পর বোর্ডে রান ৯৮ হতেই ৫ উইকেট হারিয়ে ফেলে ক্যারিবিয়রা। জন ক্যাম্পবেল (১৬), কাভেম হজ (০), আলিক অ্যাথানেজ (২)। জাস্টিন গ্রিভস (০)। এই পাঁচজনের তিনজন ফেরেন জ্যাকব ডাফির বলে আর বাকি দুটি উইকেট পান আজাজ প্যাটেল।

যথারীতি হতাশ করেছেন অধিনায়ক রস্টন চেজ। ৫ রান করে ফিরেছেন ডাফির বলেই। ব্যর্থ হয়েছেন শাই হোপ (৩), কেমার রোচ (৪) ও অ্যান্ডারসনও (১০)। ১৩৮ রানে ৯ উইকেট হারানোর পর সেই রানেই জেইডেন সিলস বোল্ড হন ডাফির বলে কোনো রান না করেই। এতে ফাইফার শিকার করেন তিনি। ১৫ রানে অপরাজিত ছিলেন টেভিন ইমলাচ।

ডাফির ৫ উইকেট ছাড়া আজাজ প্যাটেল ৩টি শিকার করেন। সমান ১টি করে শিকার ফিলিপস ও রাচিনের। দুই ইনিংসে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের দুই ওপেনার টম ল্যাথাম ও ডেভন কনওয়ে।

প্রথম ২২৭ ও দ্বিতীয় ইনিংসে ১০০ রান করে ম্যাচসেরা কনওয়ে। আর পুরো সিরিজে বল হাতে দুর্দান্ত ছিলেন জ্যাকব ডাফি। ২৩ উইকেট ও ব্যাট হাঁতে ৪২ রান করে হয়েছেন সিরিজসেরা।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত