অসহনীয় যানজটে ভোগান্তি”গাইবান্ধা শহরে”

অবৈধ অটোরিকশার সংখ্যা অনেক বেড়েছে। এগুলো সড়কে যত্রতত্র দাঁড় করিয়ে রাখায় সৃষ্টি হচ্ছে যানজট। এতে দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক লাখ মানুষ।

গাইবান্ধা জেলা শহরে কতগুলো অটোরিকশা চলাচল করে, সে হিসাব গাইবান্ধা পৌরসভা কার্যালয়ে নেই। তবে পুলিশ, অটোরিকশাচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন জেলা শহরে চার হাজারের বেশি অটোরিকশা চলাচল করে। এর মধ্যে অধিকাংশেরই নিবন্ধন নেই। এ ছাড়া শহরে তিন হাজার ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চলাচল করে।

 জেলা রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ওয়াশিম আলম বলেন, গাইবান্ধা শহরের যানজট সমস্যার সমাধানে দিনরাত দুই পালায় অটোরিকশা চলাচলের ব্যবস্থা করতে হবে। যাঁরা দিনে চালাবেন, তাঁরা রাতে চালাতে পারবেন না। এতে যানজট অনেকটা কমবে।

বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, শহরের ব্যস্ততম সড়কের পাশে ট্রাক, অটোরিকশা দাঁড়িয়ে আছে। বিভিন্ন মোড়ে আটকে আছে ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান। ফলে কিছুক্ষণ পরপর সড়কে তীব্র যানজট তৈরি হচ্ছে। দুইপাশে যত্রতত্র যানবাহন রেখে বিভিন্ন সড়ক সংকুচিত হয়েছে। ফলে পথচারীরা ঝুঁকি নিয়ে চলাচল করছে।

গাইবান্ধা শহরের ডিবি রোডের  ব্যবসায়ী নুর মোহাম্মদ বলেন, ‘শহরে অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা ব্যাপকহারে বেড়ে গেছে। ব্যস্ততম সড়কের মোড়গুলোয়  যানজটে আটকে থাকতে হচ্ছে। রিকশায় উঠলেই খারাপ লাগে। যানজটে অতিষ্ঠ হয়ে উঠি।’ তিনি বলেন, গত ৫ আগস্টের পর কিছুদিন ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করে। তখন শহরের অবস্থা ভালো ছিল। এখন ট্রাফিক পুলিশ থাকলেও যানজট কমছে না।

শহরের ব্রিজ রোডের বাসিন্দা স্কুলশিক্ষক মুকুল মিয়া বলেন, উত্তর দিক থেকে গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জ উপজেলার প্রায় ২০টি ইউনিয়নের আট  লক্ষাধিক মানুষ শহরে প্রবেশ করেন।  ফলে এ রোডে দিনরাত যানজট লেগেই থাকে।

একই রোডের রিকশাচালক বাবু মিয়া (৫৫) নিজের ভাষায় বললেন,  ‘পোত্তেকদিন (প্রতি দিন) বিরিজ রোডোত  জাম নাগি থাকে। জামের জন্নে ভাড়া কমি গ্যাচে।’

 শহরের পুরাতন বাজারের ব্যবসায়ী এমদাদুল হক (৬৫) জানালেন, সড়ক ঘেঁষে দোকান। দিন–রাত অসংখ্য  যানবাহন চলাচল করে। শব্দদূষণে কান জ্বালাপোড়া করে।

শহরের ব্যাটারিচালিত অটোরিকশা নির্দিষ্ট রঙের মাধ্যমে চিহ্নিত করা হবে। চিহ্নিত অটোরিকশা কেবল শহরে চলাচল করবে।

শহীদ আহমেদ, প্যানেল মেয়র, গাইবান্ধা পৌরসভা

সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা গ্রামের পুস্তক ব্যবসায়ী হাবিবুর রহমান বললেন, সপ্তাহে তিন-চার দিন ব্রিজ রোড হয়ে জেলা শহরে আসতে হয়। যানজটের কারণে দুর্ভোগের কোনো সীমা থাকে না।

গাইবান্ধা জেলা ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পরিদর্শক শাহ আলম বলেন, সড়কের যানজটের অন্যতম কারণ হলো, যানবাহনের সংখ্যা বৃদ্ধি। এ ক্ষেত্রে পৌরসভার নিবন্ধন করা অটোরিকশা ও রিকশা চিহ্নিত করা দরকার। এতে বাইরের অটোরিকশা শহরে ঢুকতে পারবে না। তখন যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের কাজ করতে সুবিধা হবে। বিষয়টি একাধিকবার পৌরসভা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাঁরা কোনো ব্যবস্থা নিচ্ছে না।

এসব বিষয়ে গাইবান্ধা পৌরসভার প্যানেল মেয়র শহীদ আহমেদ বলেন, যানজট নিরসনে পৌরসভা থেকে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। শহরের ব্যাটারিচালিত অটোরিকশা একটি নিদির্ষ্ট রঙের মাধ্যমে চিহ্নিত করা হবে। চিহ্নিত অটোরিকশা কেবল শহরে চলাচল করবে। এতে যানজট অনেকটা কমে যাবে।

দিনে রাতে পালা করে চলাচল প্রসঙ্গে গাইবান্ধা পৌরসভার প্যানেল মেয়র শহীদ আহমেদ বলেন, ‘এক রঙের  অটোরিকশা রাতে, আরেক রঙের অটোরিকশা দিনে চলবে। এতে যানজট কমবে। তিনি দাবি করেন, শহরে চলাচল করে এমন তিন হাজারের বেশি অটোরিকশা এবং ব্যাটারিচালিত রিকশা ও ভ্যানের নিবন্ধন রয়েছে। তবে যেগুলোর নিবন্ধন নেই, সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিত জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে। অচিরেই অবৈধ অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে মাইকিং করা হবে। যানজট এড়াতে নতুন করে আর নিবন্ধন দেওয়া হবে না।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত