জন্মদিনে বড় চমক দেওয়ার আভাস দিলেন সালমান খান

কঠিন বরফে ঢাকা উপত্যকা। চারপাশে নিস্তব্ধতা। সেই শীতল পরিবেশেই রক্তাক্ত সালমান খান। কপাল ফেটে রক্ত ঝরছে, ক্ষতবিক্ষত হাতে শক্ত করে ধরা মুগুর। কিন্তু চোখে তীক্ষ্ণ দৃঢ়তা। ‘ব্যাটল অফ গলওয়ান’সিনেমার প্রথম ঝলকে এমনই ভয়ংকর লুকে দেখা গিয়েছিল বলিউডের ভাইজানকে। আর সেই ঝলক প্রকাশের পর থেকেই দর্শকের কৌতূহল তুঙ্গে।

এবার শোনা যাচ্ছে, আসছে ২৭ ডিসেম্বর সালমান খানের জন্মদিনে অপেক্ষা করছে আরও বড় চমক। সূত্রের খবর, ওই দিনই প্রকাশ পেতে পারে ‘ব্যাটল অফ গলওয়ান’ সিনেমার পরবর্তী ঝলক। সিনেমার নির্মাতা ও কলাকুশলীরা বেশ কিছুদিন ধরেই এই ঝলক তৈরির কাজে ব্যস্ত। তাদের মতে, এই ঝলক প্রকাশের জন্য সালমানের জন্মদিনই সবচেয়ে উপযুক্ত সময়।

সূত্র জানায়, এই নতুন ঝলক গলওয়ান উপত্যকার ঐতিহাসিক সংঘর্ষকে বিশ্বদর্শকের সামনে তুলে ধরবে। একই সঙ্গে ছবির ব্যাপ্তি কতটা বড়, সে বিষয়েও দর্শকদের স্পষ্ট ধারণা মিলবে। এ সিনেমায় সালমান খানকে একেবারে ভিন্ন রূপে দেখা যাবে বলে দাবি নির্মাতাদের।

চলতি বছরের শুরুতে মুক্তি পাওয়া সালমান অভিনীত ‘সিকান্দার’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। এমনকি মুক্তির কিছুক্ষণের মধ্যেই সিনেমাটি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যায়। তার উপর লরেন্স বিষ্ণোইয়ের হুমকিও ঘিরে ধরেছিল অভিনেতাকে। এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেই তিনি ‘ব্যাটল অফ গলওয়ান’র কাজ চালিয়ে গেছেন।

তাই সালমানের অনুরাগীরা এখন আশায় বুক বাঁধছেন। তাদের প্রত্যাশা, একের পর এক সিনেমা ব্যর্থ হওয়ার পর এ সিনেমার মাধ্যমেই হয়তো বড়সড় কামব্যাক করবেন বলিউডের ভাইজান।

অপূর্ব লখিয়ার নির্মিত ‘ব্যাটল অফ গলওয়ান’ একটি সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত। ২০২০ সালে লাদাখের গলওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারতীয় সেনাবাহিনী। সেই সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা শহীদ হন, পাশাপাশি হতাহতের ঘটনা ঘটে চীনা সেনাদের মধ্যেও। সেই ঐতিহাসিক ও আবেগঘন ঘটনাই বড়পর্দায় তুলে ধরবে ‘ব্যাটল অফ গলওয়ান’।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত