ম্যানইউকে হারিয়ে ভিলার টানা ৭ জয়

ভিলা পার্কে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে টানা ৭ জয়ের দেখা পেল অ্যাস্টন ভিলা। ৩৫ বছর পর ইংল্যান্ডের শীর্ষ লিগে এমন রেকর্ড গড়ল তারা।

দারুণ ছন্দে রয়েছে অ্যাস্টন ভিলা। সব প্রতিযোগিতা মিলিয়ে উনাই এমেরির দল টানা দশ জয়ের দেখা পেল। রোববার (২১ ডিসেম্বর) ইউনাইটেডকে হারানো ম্যাচে জোড়া গোল করেছেন  মর্গ‍্যান রজার্স। একবার সমতা ফেরানো ইউনাইটেডের ম্যাথিউস কুনহা পরে নষ্ট করেছেন অনেকগুলো সহজ সুযোগ।

৪৫তম মিনিটে চমৎকার ফিনিশিংয়ে ভিলাকে এগিয়ে নেন রজার্স। চমৎকার আড়াআড়ি শটে দূরের পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন তিনি। এগিয়ে যাওয়ার স্বস্তি বেশিক্ষণ থাকেনি। যোগ করা সময়ে ম‍্যাটি ক‍্যাশের ভুলে সমতা ফেরে ইউনাইটেড। একজনের চ‍্যালেঞ্জের মুখো গোলরক্ষকের দিকে দুর্বল ব‍্যাক পাস দেন ক‍্যাশ। অনায়াসে বল নিয়ন্ত্রণে নিয়ে জোরাল শটে জালে পাঠান কুনহা।

দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে ইউনাইটেডে ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসের গতিময় শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। তিন মিনিট পর আরেকটি চমৎকার গোলে ভিলাকে ফের এগিয়ে নেন রজার্স। যেন প্রথম গোলেরই পুনরাবৃত্তি।

নির্ধারিত সমের পর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে শেষ একটা সুযোগ পেয়েছিলেন ইউনাইটেড। মাউন্টের ফ্রি-কিক একটুর জন‍্য লক্ষ‍্যে থাকেনি। লিগে ছয় ম‍্যাচের মধ‍্যে দ্বিতীয় হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলরা।

১৭ ম‍্যাচে ১১ জয় ও তিন ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ভিলা। ২৬ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে ইউনাইটেড। 

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প