সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন নোরা, নিজেই জানালেন অভিনেত্রী

সানবার্ন ফেস্টিভ্যালে যোগ দিতে যাওয়ার পথে ভারতের মুম্বাইয়ে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার মুখে পড়েছিলেন বলিউডের আইটেম গার্ল ও অভিনেত্রী নোরা ফাতেহি। শনিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। মুম্বাই পুলিশ সূত্রে জানা গেছে, মদ্যপ অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে এক চালক নোরার গাড়িতে সজোরে ধাক্কা মারেন।

দুর্ঘটনার পর নোরার শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। যদিও প্রাথমিকভাবে জানানো হয়েছিল, তার বড় কোনো আঘাত লাগেনি। তবু অনেকের মনেই প্রশ্ন ছিল-আসলে কেমন আছেন অভিনেত্রী?

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেই নিজের শারীরিক অবস্থার কথা জানান নোরা। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, “আমি আপনাদের সবাইকে জানাতে চাই, আমি ভালো আছি, সুস্থ আছি। আমি সত্যিই একটি গুরুতর গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলাম। একজন মদ্যপ ব্যক্তি আমার গাড়িতে এসে জোরে ধাক্কা মারে। আমার গাড়ি খুবই ক্ষতিগ্রস্ত হয়। মাথায় সামান্য চোট লেগেছিল। তবে অল্প কিছু আঘাত ছাড়া বড় কোনও ক্ষতি হয়নি। আমি বেঁচে আছি-এটাই সবচেয়ে বড় কথা। এই দুর্ঘটনা আরও ভয়াবহ রূপ নিতে পারত। ভাগ্য ভালো ছিল বলেই রক্ষা পেয়েছি। সবাইকে একটাই অনুরোধ, দয়া করে মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না।”

দুর্ঘটনার পর চিকিৎসকেরা নোরাকে বিশ্রামের পরামর্শ দেন বলে জানা গেছে। কিন্তু সেই পরামর্শ উপেক্ষা করেই সানবার্ন উৎসবের মঞ্চে ওঠার সিদ্ধান্ত নেন তিনি। দুর্ঘটনার ধাক্কা সামলে বিশ্বখ্যাত ডিজে ডেভিড গেটার সঙ্গে পারফর্ম করে দর্শকদের মন জয় করে নেন নোরা।

সাধারণত গোয়ায় আয়োজন করা হলেও এ বছর মুম্বাইয়েই হচ্ছে সানবার্ন ফেস্টিভ্যাল। ১৯ ডিসেম্বর শুরু হওয়া তিন দিনের এই সংগীত উৎসব শেষ হচ্ছে আজ, ২১ ডিসেম্বর। ২০০৭ সালে প্রথমবার শুরু হয়েছিল সানবার্ন। প্রথম কয়েক বছর টানা গোয়ার ভাগাতোরে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। পরে ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত পুনেতে অনুষ্ঠিত হয় সানবার্ন। এরপর আবার গোয়ায় ফিরে যায় উৎসবটি। চলতি বছর তার ব্যতিক্রম হিসেবে মুম্বাইয়ে আয়োজন করা হয়েছে।

তবে সাম্প্রতিক বছরগুলোতে সানবার্নের জনপ্রিয়তা বাড়ার পাশাপাশি বিভিন্ন বিতর্ক ও সমস্যাও বেড়েছে বলে মনে করছেন অনেকে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প