ভারতকে উড়িয়ে জুনিয়র এশিয়া কাপ চ্যাম্পিয়ন পাকিস্তান

ব্যাট হাতে সামির মিনহাজ এবং বল হাতে আলি রাজা তাণ্ডব চালালেন ভারতীয়দের ওপর। তাতেই জুনিয়র এশিয়া কাপের ফাইনালে বিশাল জয় পেলো পাকিস্তান। ভারতের মত শক্তিশালী দলকে রীতিমত নাকানি-চুবানি খাইযে ছাড়লো পাকিস্তানি যুবারা। ১৯১ রানের বিশাল ব্যবধানে ভারতকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো পাকিস্তান।

দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে টস হেরে ব্যাট করতে নেমে সামির মিনহাজের ব্যাটিং তাণ্ডবে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রান করেছিল পাকিস্তান। ১১৩ বলে ১৭২ রান করেন মিনহাজ। জবাবে আলি রাজার ৪ উইকেটে ভর করে ভারতকে ২৬.২ ওভারে মাত্র ১৫৬ রানে অলআউট করে দেয় পাকিস্তান।

৩৪৭ রানের নিচে চাপা পড়ে শুরুতেই যেন খেই হারিয়ে ফেলে ভারতীয়রা। ৩৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই পাকিস্তানি বোলারদের তোপের মুখে পড়ে একের পর এক উইকেট হারাতে থাকে ভারতের জুনিয়র ক্রিকেটাররা।

আয়ুশ মাত্রে ২ রান করে আউট হন। ২৬ রান করেন অপর ওপেনার বৈভব সূর্যবংশি। অ্যারোন জর্জ ৯ বলে ১৬ রান করে আউট হন। বিহান মালহোত্রা ৭ রান, ভেদান্ত ত্রিবেদি করেন ৯ রান। ১৩ রান করেন অভিজ্ঞান কুন্ডু। ১৯ রান করেন খিলান প্যাটেল। সর্বোচ্চ ৩৬ রান করেন ১০ নাম্বার ব্যাটার দিপন দেবেন্দ্রন।

আলি রাজা ৬.২ ওভারে ৪২ রান নিয়ে ৪ উইকেট নেন। ২টি করে উইকেট নেন মোহাম্মদ সাইম, আবদুল সুবহান ও হুজাইফা আহসান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রান করে পাকিস্তান। ১১৩ বলে ১৭টি বাউন্ডারি ও ৯টি ছক্কার মারে ১৭২ রান করেন সামির মিনহাজ। আহমেদ হুসাইন করেন ৫৬ রান। উসমান খান করেন ৩৫ রান। ফারহান ইউসুফ করেন ১৯ রান। ৩ উইকেট নেন দিপেশ দেবেন্দ্রনাথ।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত