ওসমান হাদির মন্ত্রে আমাদের শির কখনো নত হবে না: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদির মন্ত্র ছিল ‘বল বীর, চির উন্নত মম শির’। এ উন্নত মম শিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো, সেটা একজন বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যতদিন সে বেঁচে থাকবে, নিজের কাছে বারবার বলবে, বল বীর, চির উন্নত মম শির। আমাদের শির কখনো নত হবে না।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী ‘ইনকিলাব মঞ্চ’র মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির জানাজার আগে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরপর ওসমানের জানাজা পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক।

প্রধান উপদেষ্টা বলেন, আজ লাখ লাখ মানুষ এখানে হাজির হয়েছে। পথে ঢেউয়ের মতো মানুষ আসছে। সারা বাংলাদেশজুড়ে কোটি কোটি মানুষ আজ এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে।তারা তাকিয়ে আছে হাদির কথা শোনার জন্য। বিদেশে অবস্থানরত বাংলাদেশিরাও এই মুহূর্তে হাদির কথা জানতে চায়।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসিনি। তুমি আমাদের বুকের ভেতরে আছো, এবং যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে।

এটা কেউ সরাতে পারবে না। প্রিয় হাদি, আজ আমরা তোমাকে বিদায় দিতে আসিনি, আমরা তোমার কাছে ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছো, সেটা যেন আমরা পূরণ করতে পারি, সেই ওয়াদা করতে এসেছি। শুধু আমরা নই, পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ সেই ওয়াদা করার জন্য করার জন্য আমরা সবাই মিলে তোমার কাছে এসছি।

প্রধান উপদেষ্টা আরও বলেন, তোমার মানবপ্রেম, মানুষের সঙ্গে ওঠাবসার ভঙ্গি এবং তোমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সবাই প্রশংসা করছে।আমরা সেটা মনে-প্রাণে গ্রহণ করছি। এটা যেন আমাদের মনে সব সময় জাগ্রত থাকে এবং আমরা তা অনুসরণ করতে পারি। তুমি আমাদের কানে এমন এক মন্ত্র দিয়ে গেছো, যা বাংলাদেশের কেউ কোনোদিন ভুলতে পারবে না। এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাজবে এবং আমাদের জাতির সঙ্গে সংযুক্ত রাখবে।

ওসমানের মন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, তোমার মন্ত্র ছিল, বল বীর, চির উন্নত মম শির। এই মন্ত্র বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত নিজের কাছে বলবে, বল বীর, চির উন্নত মম শির। আমাদের শির কখনো নত হবে না। এই মন্ত্র তুমি আমাদের দিয়ে গেছো। আমাদের সব কাজে আমরা তা প্রমাণ করবো। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলবো, কারও কাছে মাথা নত করবো না। সে মন্ত্র তুমি আমাদের দিয়ে গেছ। আমরা সেটা পুরণ করে যাব।

নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, প্রিয় হাদি, তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে। নির্বাচনে অংশ নিতে গিয়ে নির্বাচন কীভাবে করতে হয়, তারও একটি প্রক্রিয়া আমাদের শিখিয়ে গেছ। সে প্রক্রিয়া সবাই মিলে আমরা যেন গ্রহণ করি। কীভাবে প্রচার-প্রচারণা কার্যক্রম চালাতে হয়, কীভাবে মানুষের কাছে যেতে হয়, কীভাবে মানুষকে কষ্ট না দিয়ে নিজের বক্তব্য প্রকাশ করতে হয়, কীভাবে বিনয়ের সঙ্গে মানুষের কাছে যেতে হয়, সবকিছুই তুমি শিক্ষা দিয়ে গেছো। আমরা এই শিক্ষা গ্রহণ করলাম। আমরা এ শিক্ষা চালু করতে চাই। আমরা আমাদের রাজনীতিকে সেই পর্যায়ে নিয়ে যেতে চাই, যাতে হাদি আমাদের জীবনে স্পষ্টভাবে জাগ্রত থাকে।

তিনি আরও বলেন, হাদি, তুমি কোনোদিন হারিয়ে যাবে না। কেউ তোমাকে ভুলতে পারবে না। তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে। তোমার মন্ত্র আমাদের মনে করিয়ে দেবে, বল বীর, চির উন্নত মম শির। এই মন্ত্র নিয়ে আমরা সামনের পথে এগিয়ে যাব। সবার পক্ষ থেকে আজ তোমার সঙ্গে আমরা ওয়াদা করলাম। তোমাকে আল্লাহর কাছে আমানত রেখে গেলাম। আমরা সব সময় তোমার কথা স্মরণ রেখে জাতির অগ্রগতির পথে চলতে থাকবো।

জানাজায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টাসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনতা।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প