হাদি হত্যাকাণ্ড সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে নিজ জেলা ঝালকাঠিতে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়ক অবরোধ ৭ ঘণ্টা পরে প্রত্যাহার করা হয়েছে। পুলিশের অনুরোধে জনদুর্ভোগ কমাতে শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ অবরোধ প্রত্যাহার করা হয়। এতে যানচলাচল স্বাভাবিক হয়।

এর আগে এদিন জুমার নামাজ শেষে দুপুর আড়াইটায় মহাসড়কের ঝালকাঠির কলেজ মোড় এলাকায় অবরোধ করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

অবরোধ কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরাসহ শিক্ষার্থী-জনতা অংশ নেন। এসময় মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখা হয়। বিক্ষোভকারীরা ওসমান হাদির ওপর হামলাকারীদের ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। দুপুর আড়াইটায় শুরু হওয়া অবরোধ কর্মসূচিতে ক্রমান্বয়ে ছাত্রজনতার অংশগ্রহণ বৃদ্ধি পেতে থাকে। এসময় রাস্তায় বিপুল সংখ্যক যানবাহন আটকে পড়ে। শুধু অ্যাম্বুলেন্স, ফায়ারসার্ভিস, জরুরি ওষুধ ও নিত্যপণের কাঁচামাল অবরোধমুক্ত রাখা হয়েছিল।

সদর থানার পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন বলেন, দুপুর আড়াইটায় অবরোধ কর্মসূচি শুরু হয়। বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির কলেজ মোড়ে অবরোধ করায় সড়কে বিপুল সংখ্যক যানবাহন জমা পড়ে। দূরদূরান্ত থেকে আসা যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। আন্দোলনকারীদের সঙ্গে কথা বললে তারা অবরোধ প্রত্যাহারে সম্মতি দেন। দীর্ঘ ৭ ঘণ্টা পরে অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

  • Related Posts

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার…

    Continue reading
    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা