সিরিজ জিততে ভারতের ২৩১ রানের পুঁজি

অতিরিক্ত কুয়াশায় লখনৌতে চতুর্থ টি-টোয়েন্টি হতে পারেনি। তাই পঞ্চম ও শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে ভারতের সিরিজ জেতা ও দক্ষিণ আফ্রিকার সিরিজ পরাজয় ঠেকানোর লড়াই। সেই ম্যাচে তিলক ভার্মা ও হার্দিক পান্ডিয়ার জুটিতে ভর করে ৫ উইকেটে ২৩১ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত।

শুক্রবার (১৯ ডিসেম্বর) আহমেদাবাদে টস জিতে ভারতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামা স্বাগতিক ভারত পাওয়ার প্লেতে যোগ করে ৬৭ রান। হারায় ১ উইকেট। ৩৪ রান করে করবিন বস্কের বলে সাজঘরে ফেরেন অভিষেক শর্মা।

অন্য ওপেনার সঞ্জু স্যামসন ৩৭ রান করেন। তিনি বিদায় নেন জর্জ লিন্ডের বলে বোল্ড হয়ে। ৯৭ রানে ভারত হারাত দ্বিতীয় উইকেট। তিনে নামা তিলক ভার্মা আত্মবিশ্বাসের সঙ্গেই খেলতে থাকেন। তাকে সঙ্গ দিতে পারেননি অধিনায়ক সূর্যকুমার যাদব। মাত্র ৫ রান করেই ফেরেন সাজঘরে দলীয় ১১৫ রানে।

এরপর নতুন ব্যাটার হার্দিক পান্ডিয়াকে সঙ্গে নিয়ে তাণ্ডব চালাতে শুরু করেন তিলক। দুজনে মিলে গড়েন ১০৫ রানের জুটি। এই জুটি ভারতের সংগ্রহ পার করায় দুইশো রানের সংগ্রহ। দুজনের ব্যাটেই আসে অর্ধশতক। তিলক ৩০ বলে ও হার্দিক অর্ধশতক করেন মাত্র ১৬ বলে।

২৫ বলে ৬৩ রানের ইনিংস খেলে হার্দিক শেষ ওভারে বাউন্ডারিতে আটকা পড়েন ব্রাটম্যানের বলে। ৫টি করে চার ও ছক্কা মারেন তিনি। ২২০ রানে পতন হয় চতুর্থ উইকেটের।

ইনিংসের এক বল বাকি থাকতে ভারতের হয়ে ৪২ বলে সর্বোচ্চ ৭৩ রান তিলক রানআউট হন দলীয় ২২৭ রানে। ইনিংসের শেষ বলে চার মেরে দলের সংগ্রহ ২৩১ রানে নিয়ে ১০ রানে অপরাজিত ছিলেন শিভম দুবে।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ২ উইকেট গেছে করবিন বস্কের ঝুলিতে। সমান ১টি করে পেয়েছেন ব্রাটম্যান ও লিন্ডে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প