অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ সেমিফাইনালে বিদায় বর্তমান চ্যাম্পিয়নদের, ফাইনালে ভারত-পাকিস্তান

লক্ষ্যটা ছিল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয় করা। কিন্তু সেই আশায় গুঢ়েবালি। দ্বিতীয় সেমিফাইনালের পাকিস্তানের যুবাদের কাছে ৮ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশের যুবারা। ফাইনাল হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বি ভারত ও পাকিস্তানের।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুবাইয়ে বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনাল ম্যাচটির দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ২৭ ওভারে। আগে ব্যাটিং করতে নেমে মাত্র ১২১ রানে গুটিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নদের।

মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে টি-টোয়েন্টি মেজাজে খেলে ৮ উইকেটের জয় তুলে নেয় পাকিস্তান। যদিও ইনিংসের শুরুতে দলীয় ১ রানেই হামজা জহুরের উইকেট হারায় তারা। ইকবাল হোসেন ইমনের বলে আউট হয়ে রানের খাতা খুলতে পারেননি তিনি।

দ্রুত একটি উইকেট তুলে নিলেও এরপর আর কিছুই করতে পারেনি বাংলাদেশের বোলাররা। ৮৫ রানের জুটি গড়েন সামির মিনহাজ ও উসমান খান। দলীয় ৮৬ রানে উসমানকে (২৭) ফেরান সামিউন বশির। পতন হয় দ্বিতীয় উইকেটের।

তবে জয়ের জন্য বাকি ২২ রান তুলতে বেগ পেতে হয়নি ম্যাচ ধরে রাখা ওপেনার সামির ও নতুন ব্যাটার আহমেদ হুসাইনের। সামির ৬৯ ও আহমেদ অপরাজিত ছিলেন ১১ রানে। ৬৩ বল হাতে জয়ের বন্দরে পোঁছে দলকে ফাইনালে তোলেন এ দুজন।

উল্লেখ্য, প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকেও ৮ উইকেটের ব্যবধানে হারিয়েছে ভারত অনূর্ধ্ব-১৯ দল। আগামী ২১ ডিসেম্বর দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বি ভারত-পাকিস্তান।

  • Related Posts

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার…

    Continue reading
    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা