পরীক্ষায় ব্যর্থ হলে মিলবে না ফরাসি নাগরিকত্ব

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করেছে ফরাসি সরকার। নতুন অভিবাসন আইনের আওতায় ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ইউরোপের বাইরের দেশের নাগরিক যার মধ্যে বাংলাদেশিরা অন্যতম ফরাসি নাগরিকত্ব, দীর্ঘমেয়াদি রেসিডেন্স পারমিট এবং স্থায়ী রেসিডেন্ট কার্ডের জন্য আবেদন করতে হলে বাধ্যতামূলকভাবে ‘সিভিক পরীক্ষায়’ পাশ করতে হবে। পরীক্ষায় ব্যর্থ হলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকি থাকবে। 

ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, ২০২৪ সালের ২৬ জানুয়ারি গৃহীত নতুন অভিবাসন আইন অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমবারের মতো চার বছর মেয়াদি (মাল্টি-ইয়ার) অথবা দশ বছর মেয়াদি স্থায়ী রেসিডেন্স কার্ডের জন্য আবেদনকারী ইউরোপের বাইরের দেশের নাগরিকদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। একই সঙ্গে ২০২৫ সালের ১৫ জুলাই জারি করা ডিক্রি অনুযায়ী নাগরিকত্বের আবেদনকারীদের জন্যও এই পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।

সিভিক পরীক্ষা সম্পূর্ণ ডিজিটাল ও নৈর্ব্যক্তিক পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় থাকবে মোট ৪০টি প্রশ্ন, সময়সীমা ৪৫ মিনিট, এবং প্রশ্নপত্র হবে ফরাসি ভাষায়। প্রশ্নগুলো ফরাসি প্রজাতন্ত্রের নীতিমালা ও মূল্যবোধ, রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো, নাগরিক অধিকার ও কর্তব্য, ইতিহাস-ভূগোল ও সংস্কৃতি, এবং ফরাসি সমাজে দৈনন্দিন জীবনযাপন এই বিষয়গুলোর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।  

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত