যুক্তরাষ্ট্রে মৌসুমী-শাবনূরের আবেগঘন পুনর্মিলন

ঢাকাই সিনেমার সোনালি দিনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী তারকা মৌসুমী ও শাবনূর। রূপালি পর্দায় দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ব্যক্তিগত জীবনে তাদের বন্ধুত্ব ও আন্তরিকতার কথা সবারই জানা। সম্প্রতি যুক্তরাষ্ট্রে এই দুই জনপ্রিয় নায়িকার আবেগঘন পুনর্মিলনের মুহূর্ত ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস।

গত ১৭ ডিসেম্বর ছিল চিত্রনায়িকা শাবনূরের ৪৬তম জন্মদিন। বিশেষ এই দিনটি উদযাপন করতে অস্ট্রেলিয়া থেকে একমাত্র ছেলে আইজানকে নিয়ে যুক্তরাষ্ট্রে যান তিনি। বর্তমানে সেখানে জনপ্রিয় অভিনেতা অমিত হাসানের বাসায় অবস্থান করছেন শাবনূর।

শাবনূরের আমেরিকায় আসার খবর পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারেননি মৌসুমী। গত কয়েক বছর ধরে তিনি সপরিবারে যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন। প্রিয় সহকর্মীর আগমনের সংবাদ পেয়ে একগুচ্ছ ফুল নিয়ে অমিত হাসানের বাসায় হাজির হন মৌসুমী। দীর্ঘদিন পর একে অপরকে সামনে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন দুই তারকা। ভালোবাসায় জড়িয়ে ধরেন একে অপরকে।

এই বিশেষ মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন শাবনূর নিজেই। ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, ‘অনেকদিন পর মৌসুমী আপুর সাথে দেখা। আপুকে কাছে পেয়ে মনটা ভরে গেছে, কী যে ভালো লেগেছে!’

১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে সালমান শাহর হাত ধরে চলচ্চিত্রে অভিষেক ঘটে মৌসুমীর। একই বছর পরিচালক এহতেশামের ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় পা রাখেন শাবনূর। পরের বছর ১৯৯৪ সালে ‘তুমি আমার’ সিনেমার মাধ্যমে সালমান শাহ ও শাবনূরের জুটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পায়।

তিন দশকেরও বেশি দীর্ঘ ক্যারিয়ারে মৌসুমী ও শাবনূর-দুজনেই উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল ও জনপ্রিয় সিনেমা। পর্দার এই দুই চিরচেনা নায়িকার বিদেশের মাটিতে পুনর্মিলনের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ভক্তদের আবেগ ছুঁয়ে গেছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প