অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিতে পেলো কাকে?

লো স্কোরিং ম্যাচে শঙ্কা ছিল শ্রীলঙ্কার কাছে না আবার হেরে যায়। তাতে হয়তো গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া হতো না এবং সেমিফাইনালেই মুখোমুখি হতে হতো ভারতের।

কিন্তু বাংলাদেশের বোলারদের সামনে লো স্কোরকেও কঠিন করে ফেললো শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটারা। যার ফলে তারা অলআউট হয়ে যায় মাত্র ১৮৬ রানে। বাংলাদেশ জয় পেলো ৩৯ রানের ব্যবধানে।

এই জয়ে গ্রুপ পর্বে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠলো বাংলাদেশ। শ্রীলঙ্কা হলো রানারআপ। সেমিফাইনালে বাংলাদেশ পেলো ‘এ’ গ্রুপের রানারআপ পাকিস্তানকে এবং ভারত সেমিতে মুখোমুখি হবে শ্রীলঙ্কার।

দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে টস জিতেছিল শ্রীলঙ্কা। প্রথম ফিল্ডিং নিলো তারা। টস হেরে ব্যাট করতে নামতে হয় বাংলাদেশকে। শুরুটা দারুণ করেছিলো জাওয়াদ আবরার ও রিফাত বেগ। ৮৪ রানের জুটি গড়েন তারা দু’জন। ৪৯ রান করে আউট হন আবরার। ৩৬ রান করেন রিফাত বেগ।

এরপর আজিজুল হাকিম করেন ২৯ রান। কালাম সিদ্দিকি করেন ৩২। এরপর লেট মিডল অর্ডারে ২৯ রান করেন ফরিদ হাসান। বাকি ব্যাটাররা দুই অংকের ঘরও স্পর্শ করতে পারেনি। শেষ পর্যন্ত ৪৬.৩ ওভারে ২২৫ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

জবাব দিতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। দিমান্থা মাহাভিথানা ১৩ রানে আউট হন। ১২ রান করেন ভিরান চামুদিথা। কিথমা ভিথানাপাথিরানা শূন্য রানে আউট হয়ে যান। অধিনায়ক ভিমাথ দিনসারা আউট হন ১৭ রান করে।

চামিকা হিনাতিগালা ৪১ এবং আধাম হিলমি ৩৯ রান করে বাংলাদেশের জয় বিলম্বিত করেন। তবে এই দুই উইকেট পড়ার পর বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে যায়।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প