‘বিচারব্যবস্থার প্রতি আস্থা রয়েছে’, আইনি ঝামেলার মুখে শিল্পা

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির রেস্তরাঁ বাস্তিয়ানের বেঙ্গালুরুর শাখার বিরুদ্ধে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) এফআইআর দায়ের হয়। এরপর বুধবার সকালে তার রেস্তরাঁয় আয়কর বিভাগ তল্লাশি চালায়। বিগত কয়েক মাসে একাধিকবার আইনি কেলেঙ্কারিতে জড়িয়েছেন অভিনেত্রী। এবার বাধ্য হয়ে মুখ খুললেন শিল্পা শেঠি।

স্বামী রাজ ও শিল্পার জীবনে আইনি বিতর্কের অভিশাপ যেন কিছুতেই কাটতে চাইছে না! পর্নকাণ্ডের পর মাসখানেক আগে ৬০ কোটির আর্থিক কেলেঙ্কারি মামলায় জড়িয়েছেন শিল্পা ও রাজ কুন্দ্রা। লুক নোটিস জারি হওয়ায় আদালতের নির্দেশে বাতিল হয়েছে তারকাদম্পতির বিদেশ ট্যুরও। এবার রেস্তরাঁ বাস্তিয়ানের জন্য ফের আইনি ঝামেলায় অভিনেত্রী।

মঙ্গলবার শিল্পার মালিকানাধীন বাস্তিয়ান রেস্তরাঁর বিরুদ্ধে বেঙ্গালুরু পুলিশের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়। অভিযোগ, নির্ধারিত সময়ের পরও গভীর রাত পর্যন্ত সেই রেস্তরাঁ খোলা ছিল। যার জেরে প্রশ্ন ওঠে, সংশ্লিষ্ট রাজ্য সরকারের পক্ষে অনান্য রেস্তরাঁগুলোর জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হলেও কেন বাস্তিয়ান কর্তৃপক্ষ গভীর রাত পর্যন্ত পার্টি করার অনুমতি দিল? সেই প্রেক্ষিতেই কর্ণাটকের পুলিশি আইনের ১০৩ ধারার অধীনে স্বতঃপ্রণোদিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয় বেঙ্গালুরুতে। এমনকী আটক করা হয় রেস্তরাঁর ম্যানেজারকেও। তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই বুধবার মুম্বাইয়ের দাদর এলাকার বাস্তিয়ান রেস্তরাঁয় আয়কর বিভাগের পক্ষ থেকে তল্লাশি চালানো হয়।

বলিউড মাধ্যম সূত্রে খবর, ৬০ কোটির আইনি কেলেঙ্কারির জেরেই এদিন আয়কর হানার মুখে পড়তে হয় শিল্পার রেস্তরাঁকে। স্বাভাবিকভাবেই লাগাতার আইনি কেলেঙ্কারির জেরে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী। এবার সংশ্লিষ্ট ইস্যুতে সরব অভিনেত্রী।

বুধবার আয়কর বিভাগের তল্লাশির পর ইনস্টাগ্রাম স্টোরিতে কড়া বার্তা অভিনেত্রীর। তিনি লেখেন, এমন ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগগুলোকে আমরা সাফ অস্বীকার করছি। যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে, কোনওরকম আইনি ভিত ছাড়াই সেগুলোতে রং লাগানো হচ্ছে।

তিনি আরও বলেছেন, এই মামলাটি বর্তমানে হাইকোর্টের বিচারাধীন। তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করার পর, আমরা নিশ্চিত যে ন্যায়বিচার জয়লাভ করবে এবং দেশের বিচারব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প