টানা পাঁচদিন ধরে শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়

পঞ্চগড়ে ৯ এর ঘরেই রয়েছে তাপমান যন্ত্রের পারদ। টানা পাঁচদিন ধরেই বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

রোববারও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ৮ ডিগ্রি।

তেঁতুলিয়া উপজেলাসহ জেলার আশপাশের এলাকায় টানা পঞ্চম দিনের মতো বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। এর আগে বৃহস্পতিবার চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়। এরপর টানা পাঁচদিন ধরে ৯ থেকে ১০ এর মধ্যেই ওঠানামা করছে সর্বনিম্ন তাপমাত্রা।

এদিকে কয়েকদিন ধরে ঘন কুয়াশা নেই। হিমালয় থেকে বেয়ে আসা বাতাসের কারণে প্রতিদিন বিকেলের পর থেকে পরদিন সকাল পর্যন্ত কনকনে শীত অনুভূত হচ্ছে। তবে কুয়াশামুক্ত আকাশে ভোরেই সূর্যের দেখা মেলে। সকালে ঝলমলে রোদ ছড়িয়ে পড়লে কমতে থাকে শীতের তীব্রতা।

জেলা শহরের কলেজ রোড এলাকার ইজিবাইক চালক খতিবর রহমান বলেন, আমাদের সকালেই অটো নিয়ে বের হতে হয়। তখন কিন্তু খুব ঠান্ডা থাকে। সকালে রোদ ওঠার পর ঠান্ডা কমে যায়। বিকেলের পর আবার শুরু হয় বাতাস আর ঠান্ডা। সন্ধ্যার পর ঠান্ডার কারণে আর বাইরে থাকা যায় না।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তেঁতুলিয়াসহ আশপাশের এলাকায় টানা পঞ্চম দিনের মতো মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বৃহস্পতিবার মৌসুমের সর্বনিম্ন ৮ দশমিক ৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ডের মাধ্যমে চলতি শীত মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ শুর হয়। এরপর থেকে ১০ এর নিচেই তাপমাত্রা বিরাজ করছে। সর্বনিম্ন তাপমাত্রা ১০ এর মধ্যে অবস্থান করলে ওই এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যায়।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প