সহজ জয়ে সিরিজে এগিয়ে গেলো ভারত

তৃতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সহজ জয় পেয়েছে ভারত। ৭ উইকেটের জয়ে সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে গেছে দলটি।

গতকাল রোববার ধর্মশালায় স্বাগতিক ভারতের বোলিং তোপে মাত্র ১১৭ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। সেই লক্ষ্য ৭ উইকেট হাতে রেখেই টপকে গেছে প্রোটিয়ারা।

মামুলি লক্ষ্য তাড়ায় ১৮ বলে ৩৫ রান করেন ওপেনার অভিষেক শর্মা। তবে বাকি ব্যাটাররা কেউই ঝোড়ো ইনিংস খেলেননি। অন্য ওপেনার শুভমান গিল করেন ২৮ বলে ২৮। ২৪ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন তিলক ভার্মা। ১১ বলে ১২ রান আসে অধিনায়ক সূর্যকুমার যাদবের ব্যাট থেকে। তিলকের সঙ্গে ৪ বলে ১০ রান করে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছান শিভম দুবে।

প্রোটিয়াদের হয়ে একটি করে উইকেট পেয়েছেন লুঙ্গি এনগিদি, মার্কো জানসেন ও করবিন বস্ক।

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে ১১৭ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ৭ রানেই হারায় ৩ উইকেট। এরপর ৪৪ রানে ৫ উইকেট থেকে ১০০ রানের আগে ৭৭ রানে পতন হয় সপ্তম উইকেটের। ইনিংসের শেষ বলে ১১৭ রানে অলআউট হয় এইডেন মার্করামের দল।

ভারতের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন ৪ বোলার। তারা হলেন – আর্শদিপ সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী ও কুলদিপ যাদব। সমান ১টি করে উইকেট গেছে হার্দিক ও শিভমের ঝুলিতে।

এই ম্যাচ দিয়ে প্রথম ভারতীয় অলরাউন্ডার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০০ রান করার পাশাপাশি বল হাতে ১০০ উইকেট শিকার করেছেন পান্ডিয়া।

  • Related Posts

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading
    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরানের রাজধানী তেহরানে তেলের মজুত রাখার কয়েকটি কমপ্লেক্সে হামলার খবর নিশ্চিত করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)। ভয়াবহ বিস্ফোরণের পর তেহরানের আকাশে ব্যাপক কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। খবর বিবিসির। আইডিএফ…

    Continue reading

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প