মালদ্বীপ হাইকমিশনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

বাংলাদেশ হাইকমিশন, মালদ্বীপে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সেলর মো. সোহেল পারভেজ, হাইকমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি­রা।

অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতির পাঠানো বাণী পাঠ করেন হাইকমিশনের ব্যক্তিগত কর্মকর্তা মো. হাবিবুর রহমান এবং প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন হাইকমিশনের কল্যাণ সহকারী মো. আল-মামুন পাঠান। পরে ১৯৭১ সালে নিহত শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রবাসী কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য দেন মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব, মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান এবং ব্যবসায়ী মো. সাজ্জাদ হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম শহীদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব তুলে ধরে ১৯৭১ সালে নিহত সকল শহীদ বুদ্ধিজীবীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বলেন, স্বাধীনতা অর্জন ও দেশ গঠনে বুদ্ধিজীবীদের অবদান অনন্য; দেশের প্রতিটি নাগরিক নিজ নিজ অবস্থান থেকে দেশপ্রেম ও দায়িত্ব­শীলতার সঙ্গে কাজ করলেই জাতিকে এগিয়ে নেওয়া সম্ভব।

হাইকমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও ভোটদানে অংশগ্রহণের গুরুত্ব উল্লেখ করেন এবং ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে মালদ্বীপ প্রবাসীদের সক্রিয় ভূমিকার ওপর জোর দেন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প