ভারতকে ২৪০ রানেই গুটিয়ে দিলো পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে প্রায় সাড়ে চারশ রান করা ভারতকে ২৪০ রানেই গুটিয়ে দিয়েছে পাকিস্তান। অর্থাৎ জিততে হলে পাকিস্তান যুবদলকে করতে হবে ২৪১।

দুবাইয়ে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। আরব আমিরাতের বিপক্ষে ১৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলা সূর্যবংশী মাত্র ৫ রান করেই মোহাম্মদ সায়েমের বলে ফিরতি ক্যাচ দেন।

অধিনায়ক আয়ুশ মহাত্রে মারকুটে খেলছিলেন। ২৫ বলে ৩৮ রানের ক্যামিও উপহার দেওয়া এই ব্যাটারকেও ফেরান সায়েম। ভিহান মালহোত্রা (১২) আর ভেদান্ত ত্রিবেদি (৭) অল্প রানেই সাজঘরে ফেরেন।

তবে দারুণ খেলে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন অ্যারন জর্জ। ৮৮ বলে ১২ বাউন্ডারি আর ১ ছক্কায় ৮৫ রান আসে তার ব্যাট থেকে। তারপরও ১৭৪ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত।

সেখান থেকে দলকে লড়াকু পুঁজি পর্যন্ত নিয়ে যান কানিশক চৌহান। বল সমান ৪৬ রান আসে তার ব্যাট থেকে। ৪৬.১ ওভারে ২৪০ রানে অলআউট হয় ভারত।

পাকিস্তানের মোহাম্মদ সায়েম আর আবদুস সোবহান ৩টি করে উইকেট শিকার করেন। ২টি উইকেট নেন নিকাব শফিক।

  • Related Posts

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার…

    Continue reading
    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা