বাসা থেকে অভিনেতা পিটার গ্রিন এর মরদেহ উদ্ধার

হলিউডে ভিলেন চরিত্রে যার উপস্থিতি মানেই আলাদা এক আতঙ্ক, সেই অভিনেতা পিটার গ্রিন আর নেই। নিউইয়র্কে নিজের অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

হলিউড সংশ্লিষ্ট নানা গণমাধ্যমের বরাতে জানা গেল, পরিচিত মুখ পিটার গ্রিনকে নিউইয়র্কের লোয়ার ইস্ট সাইড এলাকার ক্লিনটন স্ট্রিটে অবস্থিত নিজের বাসায় অচেতন অবস্থায় পাওয়া যায়। স্থানীয় সময় শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

পুলিশের প্রাথমিক তদন্তে কোনো অপরাধমূলক আলামতের ইঙ্গিত মেলেনি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মেডিকেল পরীক্ষার অপেক্ষা করা হচ্ছে।

অভিনেতার দীর্ঘদিনের ম্যানেজার গ্রেগ এডওয়ার্ডস তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, পিটার গ্রিন শুধু একজন শক্তিশালী অভিনেতাই নন, একজন অসাধারণ মানুষও ছিলেন। বন্ধু হিসেবে তাঁকে হারানোর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

নব্বইয়ের দশকে ভয়ংকর ও জটিল চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজর কাড়েন পিটার গ্রিন। কুয়েন্টিন টারান্টিনোর কাল্ট ক্লাসিক সিনেমা ‘পাল্প ফিকশন’-এ নিষ্ঠুর ‘জেড’ চরিত্রে তার অভিনয় আজও স্মরণীয়। পাশাপাশি ‘দ্য মাস্ক’ ছবিতে জিম ক্যারি ও ক্যামেরন ডিয়াজের বিপরীতে ডোরিয়ান টাইরেল চরিত্রে তার উপস্থিতি দর্শককে মুগ্ধ করেছিল।

এ ছাড়া ‘দ্য ইউজুয়াল সাসপেক্টস’, ‘ট্রেনিং ডে’, ‘ব্লু স্ট্রিক’সহ একাধিক আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। প্রায় ৯৫টি সিনেমা ও প্রজেক্টে কাজ করে নিজের আলাদা জায়গা তৈরি করেছিলেন পিটার গ্রিন।

নিউ জার্সির মন্টক্লেয়ার শহরে জন্ম নেওয়া এই অভিনেতার ব্যক্তিগত জীবন ছিল সংগ্রামে ভরা। কৈশোরে ঘর ছেড়ে নিউইয়র্কের রাস্তায় দিন কাটানো থেকে শুরু করে মাদকাসক্তির বিরুদ্ধে দীর্ঘ লড়াই; সবকিছু পেরিয়ে অভিনয়েই নিজেকে নতুন করে আবিষ্কার করেছিলেন তিনি।

হলিউডে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

  • Related Posts

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading
    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ৩৩ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছে মোট ৯০ শিশু। শনিবার (২৫ এপ্রিল) সকালে…

    Continue reading

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস