কুয়ালালামপুরে রেস্তোরাঁয় অভিযান, ৮৬ বাংলাদেশিসহ আটক ১০১

রাজধানীর বুকিত বিনতাং এলাকায় একটি জনপ্রিয় মধ্যপ্রাচ্যের রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ১০১ জন বিদেশি শ্রমিককে আটক করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটে পরিচালিত এ অভিযানে পাঁচতলা ভবনের রেস্তোরাঁটি ঘিরে তল্লাশি চালানো হয়।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাওপি ওয়ান ইউসুফ জানিয়েছেন, রেস্তোরাঁয় বৈধ নথি ও অনুমতিপত্র ছাড়াই বিদেশি শ্রমিক কাজ করছে- এমন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ১১১ অভিবাসী ও ৬ জন স্থানীয় কর্মীর কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ১০১ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৮৬ জন বাংলাদেশি, ১২ জন সিরিয়ান এবং ২ জন ইন্দোনেশিয়ান নাগরিক। এছাড়া রেস্তোরাঁটির দায়িত্বপ্রাপ্ত স্থানীয় ব্যবস্থাপককেও আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে।

ইমিগ্রেশন জানায়, কিছু বিদেশি কর্মীর কাছে অন্য সেক্টরের কাজের পাশ থাকলেও তা রেস্তোরাঁয় চাকরির জন্য বৈধ ছিল না। তাদের মধ্যে কারো কাছে নির্মাণ, রিটেইল, ক্লিনিং, স্টুডেন্ট, ফ্যাক্টরি, সোশ্যাল ভিজিট বা রেস্তোরাঁর পাশ থাকলেও তা এই নির্দিষ্ট প্রতিষ্ঠানে কাজের অনুমোদন দেয় না।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প