মেসিকে দেখতে না পেরে সল্টলেক স্টেডিয়ামে ভাঙচুর চালালেন দর্শকরা

ভারত সফরে এসেছেন লিওনেল মেসি। তবে সেই সফরে কলকাতার আয়োজনে শুরু হয়েছে বিশৃঙ্খলা। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মেসিকে ঠিকমতো দেখতে না পারায় ক্ষুদ্ধ দর্শকরা ভাঙচুর চালিয়েছে স্টেডিয়ামের গ্যালারিতে। ভাঙা চেয়ার ও বোতল ছুড়ে মেরেছেন মাঠে।

কেবল গ্যালারির চেয়ার ভেঙেছেন বিষয়টা এমন নয়। একপর্যায়ে বেষ্টনী টপকে মাঠেও ঢুকেও পড়েন অসংখ্য দর্শক। বিশৃঙ্খলা দেখার আগেই মাঠ ছেড়ে চলে যান মেসি। তাই বিপাকে পড়তে হয়নি তাকে।

গতকাল রাত সাড়ে ৩টার দিকে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বোস এয়ারপোর্টে ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো দি পলকে নিয়ে নিয়ে অবতরণ করেন মেসি। তাদেরসহ ভারতের আরও তিনটি শহরে যাওয়ার কথা রয়েছে এই কিংবদন্তী ফুটবলারের।

সল্টলেকে প্রবেশ করার পর গ্যালারির চারপাশে প্রদক্ষিণ করার কথা ছিল মেসির। মাঠে আসার কথা ছিল বলিউড বাদশাহ শাখরুখ খান ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও। হওয়ার কথা ছল প্রদর্শণী ম্যাচও। কিন্তু কিছুই হতে পারেনি বিশৃঙ্খলার কারণে।

ভারতের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারতের স্থানীয় সময় ১১টায় মেসির গাড়ি সল্টলেকে প্রবেশ করার পরপরই তাকে ঘিরে ফেলে বেশ কিছু মানুষ। গ্যালারির দর্শকরা অপেক্ষা করেও ঠিকমতো দেখতে না পেয়ে স্লোগান দিতে থাকে ‘উই ওয়ান্ট মেসি’ জায়ান্ট স্ক্রিনে মেসিকে দেখা গেলেও ৭০-৮০ জনের মতো মানুষ মেসির চার পাশে ঘিরে থাকায় সেখানেও ভালোভাবে দেখা যাচ্ছিল না।

পরিস্থিতি সামাল দিতে মেসিকে ঘিরে রাখা মানুষদের সরানোর প্রচেষ্টা চালান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও ট্যুর আয়োজক শতদ্রু দত্ত। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। মেসিকে দেখতে ও সেলফি তুলতে ভীড় জমিয়ে রাখে তারা। অন্যদিকে মেসিকে দেখতে না পেরে গ্যালারিতে শুরু হয় হইচই। গ্যালারির দর্শকরা বোতল ছুড়ে মারেন মাঠে। এমন পরিস্থিতিতে বিরক্ত হয়ে মাঠ থেকে বেরিয়ে যান মেসি।

মেসি বেরিয়ে যাওয়ার পর গ্যালারির দর্শকরা ক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালানো শুরু করেন। চেয়ার ভেঙে মারতে থাকেন মাঠে। বেস্টনি পেরিয়ে ঢুকে পড়েন মাঠেও। পরিস্থিতি এ সময় পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

কলকাতা থেকে আজই মেসির হায়দরাবাদে যাওয়ার কথা রয়েছে। সেখান থেকে মুম্বাই হয়ে দিল্লি সফর দিয়ে শেষ হবে ‘দ্য গোট ট্যুর ইন্ডিয়া।’

  • Related Posts

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার…

    Continue reading
    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা