ঝটিকা সফরে কলকাতায় লিওনেল মেসি

সব অপেক্ষায় অবসান ঘটিয়ে ১৪ বছর পর কলকাতায় ঝটিকা সফরে আসলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিইন অধিনায়ক লিওনেল মেসি। গতকাল শুক্রবার মধ্যরাত ৩টা ২৩ মিনিট নাগাদ কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মেসিকে বহনকারী বিমান।

প্রাইভেট বিমানে আসেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। এদিন নীল রঙের ট্রাউজারের ওপর নীল ব্লেজারের ভেতরে সাদা রঙের টি-শার্ট পরে তার ভক্তদের সামনে ধরা দেন এই ফুটবল জাদুকর। হাতে একটি কালো রঙের ছোট ব্যাগ। আর মুখে সেই ভুবন ভুলানো হাসি।

কঠোর নিরাপত্তা বলয়ে ঘেরা বিলাসবহুল সাদা রঙের গাড়িতে করে বিমানবন্দর ভিআইপি গেট দিয়েই বের হতে দেখা যায় ফুটবলের জাদুকরকে। গাড়ির ঠিক পিছনের সিটে বসে বিমানবন্দর ছাড়েন মেসি।

স্বপ্নের ফুটবলারের এক ঝলক দেখা পেতে বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছিল হাজারো ভক্ত। বিমানবন্দর থেকে মেসি বের হওয়া মাত্রই ভক্তদের উপচেপড়া ভিড় দেখা যায়। মেসিকে স্বাগত জানাতেই আগে থেকেই ভিআইপি গেটের সামনে অসংখ্য ভক্ত জড়ো হয়েছিলেন। সমর্থকদের মেসি-মেসি চিৎকার ও জয়ধ্বনিতে গমগম করছিল বিমানবন্দর চত্বর। সেখান থেকে বেরিয়ে সোজা চলে যান সল্টলেকের একটি পাঁচ তারকা হোটেলে। সেখানেই রাত্রিযাপন করেন তিনি।

আজ শনিবার সকাল থেকেই ব্যস্ত সূচি মেসির। সকালে সাড়ে দশটা থেকে ১১টা ৩০ পর্যন্ত ভার্চুয়ালি নিজের মুর্তি উন্মোচন কররেন। এরপর যান যুবভারতী ক্রীড়াঙ্গনে। সেখানে সাক্ষাৎ হয় বলিউড বাদশা শাহরুখ খান, ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে।

সেখানেই সেলিব্রিটি ফ্রেন্ডলি ম্যাচ এবং সংবর্ধনা ও সংক্ষিপ্ত আলাপ পর্ব শেষ করে দুপুরে ফের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যাবেন। সেখান থেকে হায়দরাবাদের উদ্দেশে রওনা দেবেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি।

মাত্র কয়েক ঘণ্টার জন্য ফুটবলের তীর্থস্থান নামে পরিচিত কলকাতা শহরের এসেছেন তিনি। মেসির ভারতের এই সফরের নাম দেওয়া হয়েছে ‘গট ট্যুর অফ ইন্ডিয়া।’

‘গট ট্যুর অফ ইন্ডিয়া’ আয়োজক শতদ্রু দত্ত জানিয়েছেন, মেসি আসছে খুব আনন্দ হচ্ছে, এত বছর পরে তিনি আসছেন কলকাতায়। ফলে কলকাতার ফুটবল ফ্যানেরা সবাই খুবই খুশি।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প