টি-টোয়েন্টিতে ডাবল সেঞ্চুরি, হাঁকালেন ২৩ ছক্কা!

স্কট এডওয়ার্ডসের ওপর কি অশরীরী ভর করেছিল! অস্ট্রেলিয়ার এক টি-টোয়েন্টি টুর্নামেন্টে একাই ২২৯ রানের অপরাজিত এক ইনিংস খেললেন, ৮১ বলে। যে ইনিংসে ১৪টি চারের সঙ্গে তিনি হাঁকান ২৩ ছক্কা। স্ট্রাইকরেট ২৮২.৭১!

অস্ট্রেলিয়ান টি-টোয়েন্টি ডিভিশন ওয়ান ক্লেঞ্জো গ্রুপ শিল্ডের চতুর্থ রাউন্ডের ম্যাচে ভিক্টোরিয়ার আলটোনা স্পোর্টস ক্রিকেট ক্লাবের হয়ে এমন এক ইনিংস খেলেছেন নেদারল্যান্ডস জাতীয় দলের অধিনায়ক। ম্যাচে এডওয়ার্ডসের দলের প্রতিপক্ষ ছিল উইলিয়ামস ল্যান্ডিং এসসি।

ক্লেঞ্জো গ্রুপ শিল্ড অস্ট্রেলিয়ার ফার্স্ট গ্রেড ক্রিকেট টুর্নামেন্টে। অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সাব–আর্বস চার্চেস অ্যান্ড কমিউনিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন এটি আয়োজন করে। তবে এই টুর্নামেন্টের ম্যাচকে স্বীকৃত টি-টোয়েন্টি হিসেবে ধরা হয় না।

তাই ডাবল সেঞ্চুরি হাঁকিয়েও টি-টোয়েন্টির সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড ভাঙা হয়নি এডওয়ার্ডসের। ২০১৩ সালে আইপিএলে ক্রিস গেইলের খেলা অপরাজিত ১৭৫ ইনিংসটিই এখন পর্যন্ত সবার ওপরে।

১৬ ওভারে এডওয়ার্ডসের দল আলটোনার রান ছিল ২ উইকেটে ২১২। ২০ ওভার শেষে সেটা দাঁড়ায় ২ উইকেটে ৩০৪। জবাবে উইলিয়ামস ল্যান্ডিং এসসি ১১৮ রান করতে পারে। হারে ১৮৬ রানের বিশাল ব্যবধানে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প