অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ছক্কার রেকর্ড গড়ে ১৭১ সূর্যবংশীর, ভারতের বিশাল জয়

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বিশাল জয় পেয়েছে ভারত। সংযুক্ত আরব আমিরাতকে তারা হারিয়েছে ২৩৪ রানে। এই ম্যাচে সেঞ্চুরি হাঁকানোর পথে ছক্কার রেকর্ড গড়েছেন টিনএজ তারকা বৈভব সূর্যবংশী।

প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৪৩৩ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত। জবাবে ৭ উইকেটে ১৯৯ রানে থামে আরব আমিরাতের ইনিংস।

ভারতের সূর্যবংশী ৯৫ বলে খেলেন ১৭১ রানের ইনিংস। তাণ্ডব চালানো এই ইনিংসে ৯টি চারের সঙ্গে ১৪টি ছক্কা হাঁকান তিনি।

যুব ওয়ানডেতে এক ইনিংসে এটিই সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড। ২০০৮ সালে নামিবিয়ার বিপক্ষে যুব ওয়ানডেতে অস্ট্রেলিয়ার মাইকেল হিলের ১২ ছক্কাকে পেছনে ফেলেছেন সূর্যবংশী।

এছাড়া অ্যারন জর্জ আর ভিহান মালহোত্রা করেন ৬৯ করে। ভেদান্ত ত্রিবেদি ৩৮ আর অভিজ্ঞান কুণ্ডু শেষদিকে ১৭ বলে ৩২ রানের ক্যামিও উপহার দিয়ে অপরাজিত থাকেন।

জবাবে ৫৩ রানে ৬ উইকেট হারিয়ে লড়াই থেকে আগেভাগেই ছিটকে পড়ে আরব আমিরাত। পৃথ্বি মধু খেলেন ৫০ রানের ইনিংস। এরপর পরাজয়ের ব্যবধান কমানোর সর্বোচ্চ চেষ্টা করেন উদ্দিস সুরি। ১০৬ বলে ৭৮ করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি।

  • Related Posts

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading
    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ৩৩ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছে মোট ৯০ শিশু। শনিবার (২৫ এপ্রিল) সকালে…

    Continue reading

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস