ভারতের বিপক্ষে সিরিজে সমতা দক্ষিণ আফ্রিকার

কুইন্টন ডি ককের ৪৬ বলে ৯০ রানের ইনিংসে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় ২১৩ রানে। ভারতের জন্য কোনো লক্ষ্যই কঠিন না, তার ওপর নিজেদের মাঠে খেলা। তাই জয়ের দেখা যেকোনোভাবে পাবেই। এমনটা ভাবা হলেও বাস্তবে হয়েছে ব্যতিক্রম। ১৬২ রানে অলআউট হয়ে হারতে হয়েছে ৫১ রানে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নিউ চন্ডিগড়ে ম্যাচটা ভারত হেরেছে মূলত ৫ রানে ৫ উইকেট হারিয়ে। তবে সেই ৫ উইকেট না হারালেও ১৮ বলে ৭২ রানের সমীকরণ মেলানো অসম্ভবই ছিল। যদিও তিলক ভার্মা ও জিতেশ শর্মা ৪ বলে ১৫ রান করে শুরুটা করেন সমীকরণ স্পর্শ করার ইনটেন্টে। তবে হাতে থাকা ৫ উইকেট যে এভাবে মুহূর্তেই পড়ে যাবে তা নিশ্চিতভাবেই ভাবতে পারেনি স্বাগতিকরা।

প্রথম ম্যাচে দ্বিতীয় ইনিংস ব্যাটিং করে একশ রানের নীচে অলআউটের লজ্জায় পড়ে প্রোটিয়াদের হারতে হয়েছিল ৭৪ রানে। তবে এবার ৫১ রানের জয়ে সিরিজে সমতা ফেরালো সফরকারীরা।

টস হেরে প্রোটিয়াদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। আগে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে দাঁড় করায় ২১৩ রানের সংগ্রহ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.১ ওভারে ভারত অলআউট হয় ১৬২ রানে। ৩৪ বলে ৬২ রান করে ভারতকে আশা দেখাচ্ছিলেন তিলক। তবে শেষ পর্যন্ত ৫ রানে শেষ ৫ উইকেট হারিয়ে স্বাগতিকরা হেরে যায় ম্যাচ। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ বলে ২৭ রান করেছেন জিতেশ শর্মা।

লুথো শিপমালার করা ১৮তম ওভারেই শুরু হয় ভারতের ধস। পঞ্চম বলে জিতেশ আউট হন। পরের ওভার করতে আসা ওটনেইল বার্টমান তুলে নেন শিভম দুবে, অর্শদীপ সিং ও বরুণ চক্রবর্তীর উইকেট। শেষ ওভারের করেন লুঙ্গি এনগিদি। প্রথম বলেই তিলকের ক্যাচে সমাপ্তি হয় ইনিংসের।

এর আগে, টস হেরে ব্যাটিং করতে নেমে সফরকারী দক্ষিণ আফ্রিকার দুইশো ছাড়ানো সংগ্রহ পার করাতে মুখ্য ভূমিকা রাখেন কুইন্টন ডি কক। খেলেন ৪৬ বলে ৯০ রানের ইনিংস। ইনিংসটি সাজান ৫ চার ও ৭ ছক্কায়।

শেষদিকে দুই ক্যামিও ইনিংস আসে দুই প্রোটিয়া ব্যাটারের ব্যাট থেকে। ডোনোভান ফেরেইরা ১৬ বলে ৩০ রান এবং ডেভিড মিলার করেন ১২ বলে অপরাজিত ২০ রান। তাতেই সফরকারীদের সংগ্রহ ছাড়িয়ে যায় দুইশো। ম্যাচসেরা হয়েছেন কুইন্টন ডি কক।

সিরিজের তৃতীয় টি–টোয়েন্টি ম্যাচটি আগামী ১৪ ডিসেম্বর ধর্মশালায় অনুষ্ঠিত হবে।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের