বক্স অফিসে ‘ধুরন্ধর’র জয়জয়কার, সিক্যুয়েলের সামনে সরে দাঁড়ালেন অজয়

বক্স অফিসে ‘ধুরন্ধর’সিনেমার জয়জয়কার চলছে। মুক্তির পর প্রথম তিন দিনেই সিনেমাটি ছুঁয়ে ফেলেছিল একশো কোটির ঘর। পরের দুই দিন আয় কিছুটা কমলেও দ্রুতই পেরিয়ে যায় দেড়শো কোটির গণ্ডি। এমন সাফল্যের মধ্যেই সিনেমার সিক্যুয়েল ঘিরে বাড়ছে উত্তেজনা। ঈদে মুক্তি পেতে পারে ‘ধুরন্ধর ২’। আর সেই সময়ই মুক্তির কথা ছিল অজয় দেবগণের সিনেমা ‘ধামাল ৪’র। তবে ‘ধুরন্ধর’র দাপট দেখে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন অজয়। নতুন তারিখ অনুযায়ী সিনেমাটি মুক্তি পাবে মে মাসে।

এরই মধ্যে জানা গেছে, ‘ধুরন্ধর ২’র সঙ্গে একই দিনে মুক্তি পাচ্ছে যশ অভিনীত প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘টক্সিক’। পরিস্থিতি বুঝেই অজয় দেবগণের মতো তারকাও পিছিয়ে দিয়েছেন নিজের ছবি।

রণবীর সিং অভিনীত এ সিনেমার বিষয়ে প্রথমে অনুমান করা হয়েছিল-প্রথম দিনে মোটে ২০ কোটি রুপি ব্যবসা হবে। তবে সেই পূর্বাভাস ভুল প্রমাণ করে আদিত্য ধর পরিচালিত এই সিনেমা মুক্তির দিনে আয় করে ২৮ কোটি রুপি। শনিবার তা বেড়ে দাঁড়ায় ৩২ কোটি, আর রোববার ছুটির দিনে আকাশছোঁয়া ৪৩ কোটি রুপি। সব মিলিয়ে মঙ্গলবার পর্যন্ত ভারতে আয় করেছে ১৫২ দশমিক ৭৫ কোটি রুপি। বিশ্বজুড়ে সংগ্রহ ২২৪ দশমিক ৭৫ কোটি রুপি। এরই মধ্যে ভেঙে ফেলেছে ‘সাইয়ারা’ সিনেমাটির রেকর্ডও।

সিনেমার এমন ঝড় তোলা সাফল্য উদযাপন করতেই রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন উড়ে গেছেন আবু ধাবিতে। ফর্মুলা ওয়ান রেসের গ্যালারিতে বসে তাদের দেখা গেছে একসঙ্গে।

  • Related Posts

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার…

    Continue reading
    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা