শেষের পথে চার নায়িকার ‘ট্রাইব্যুনাল’, মুক্তি পাবে ঈদে

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে রায়হান খানের নতুন সিনেমা ‘ট্রাইব্যুনাল’। ইতোমধ্যে ছবিটির প্রায় ৭৫ শতাংশ শুটিং শেষ হয়েছে। বাকি অংশের কাজ ও পোস্ট-প্রডাকশন শেষ করে আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা নির্মাতার।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিচালক।

নির্মাতা জানান, ২০১১ সালে চট্টগ্রামে এক নারীর গায়ে কেরোসিন দিয়ে আগুনে জ্বালিয়ে তাকে পুড়িয়ে মারা হয়েছিল। সেসময় ঘটনাটি সারাদেশে তোলপাড় সৃষ্টি করেছিলেন। সেই ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ট্রাইব্যুনাল’।

এখানে ন্যায়বিচার, নৈতিকতা এবং রাজনৈতিক প্রভাবের জটিল টানাপোড়েন গল্পে তুলে ধরা হবে।

রায়হান খান বলেন, ‘একেবারেই ভিন্ন আঙ্গিকে নির্মিত হচ্ছে ‘ট্রাইব্যুনাল’। শিগগিরই বাকি শুটিং শেষ করব। সবকিছু ঠিক থাকলে ঈদে ছবি মুক্তি দেব। তবে পোস্ট-প্রডাকশন শেষে যদি মনে হয় সময় নেওয়া প্রয়োজন, তাহলে আমরা সময় নেব।’

আগে কেবল নুসরাত ফারিয়ার নাম ঘোষণা করা হলেও এবার জানানো হলো অন্যান্য শিল্পীদের পরিচয়ও।

রায়হান খান আরও জানান, ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় ব্যারিস্টারের ভূমিকায় দেখা যাবে নুসরাত ফারিয়াকে। লন্ডন থেকে গ্র্যাজুয়েশন করা ফারিয়ার চরিত্রটি স্টাইলিশ ও বুদ্ধিমত্তাপূর্ণ। তিনি মামলাটি আসামিপক্ষের হয়ে লড়বেন। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, সাবেরী আলম, মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টি, সায়রা আক্তার জাহান, আদর আজাদ, শাহেদ আলী, মিলন ভট্টাচার্য, অশোক ব্যাপারী, রাকিব হোসেন ইভন, উপমাসহ আরও অনেকে।

মৌসুমী হামিদ বলেন, ‘গল্প শুনে রাজি হয়েছি। এমন গল্প আগে পাইনি। এটি মার্ডার-কোর্টরুম ড্রামা। এখানে ২৬ জন সাক্ষী ও একজন প্রতক্ষদর্শী ছিল। সেই প্রতক্ষদর্শীর চরিত্রে আমি অভিনয় করেছি।’

তানিয়া বৃষ্টি এই সিনেমায় যুক্ত হয়ে আনন্দিত। তিনি বলেন, ‘প্রায় ১০ বছর পর সিনেমায় ফিরছি। গল্প ও নির্মাতা-এই দুই কারণে কাজটি করছি। আমার চরিত্রটি দারুণভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি অসাধারণ একটি চলচ্চিত্র হতে যাচ্ছে।’

প্রসঙ্গত, রায়হান খান মূলত সিনেমাটোগ্রাফার, চিত্রনাট্যকার ও নির্মাতা। তিনি বহু জনপ্রিয় নাটকের নির্মাতা ও লেখক। তার চিত্রনাট্যে ‘মৃধা বনাম মৃধা’ সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০২১ সালে। পরে হইচই-তে তার বানানো ‘দৌড়’ সিরিজটি প্রশংসা অর্জন করে।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের