ফার্নান্দেজের জোড়া গোলে দাপুটে জয় ইউনাইটেডের

ব্রুনো ফার্নান্দেজের নৈপুণ্যে উলভসের বিপক্ষে ৪-১ ব্যবধানে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। জোড়া গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন ইউনাইটেড দলপতি ফার্নান্দেজ। দাপুটে জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্টস টেবিলের ছয়ে উঠে এসেছে ক্লাবটি।

ম্যাচ জিতলেও একটি গোল হজম করতে হয়েছে ম্যানইউকে। যা কিনা কিছুটা হতাশারই। কেননা, অক্টোবরের পর প্রথমবার কারো জালে গোল দিলো উলভস। ম্যানচেস্টার ইউনাইটেডও খুব একটা ভালো ফর্মে ছিল না। তবে তাদের জন্য কাজটা প্রতিপক্ষই সহজ করে দেয়।

ইনাইটেডের বিপক্ষে মাঠে নামার আগে যেকোনো প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ৮ ম্যাচেই হারের তিক্ত অভিজ্ঞতা ছিল ক্লাবটির। দুই মাসের বেশি কোনো গোলও করতে পারেনি। উলভসের ডিফেন্সের ভুলেই প্রথম গোলের দেখা পায় ম্যানইউ। আন্দ্রের বল নিয়ে দেরি করার সুযোগ কাজে লাগিয়ে ক্যাসেমিরো পাস দেন মাথেউস কুনহার কাছে বল পাঠান। ফার্নাদেজকে বক্সের ভেতর পাস দিলেও তিনি প্রথমে পড়ে যান শরীরের ভারসাম্য হারিয়ে। উঠে দাঁড়িয়ে কোনোমতে বলে পা লাগিয়ে দলকে লিড এনে দেন ২৫ মিনিটে।

এরপর ইউনাইটেড লিড বাড়ানোর সুযোগ পায় আরও তিনটি। ব্রায়ান এমবেউমোর শট ঠেকিয়ে দেন জনস্টন। কুনহার শট গোললাইন থীকে ব্লক করে দেন টোটি গোমেস। এবং আমাদ দিয়ালো রিবাউন্ডটি বাইরে পাঠান।

একাধিক সুযোগ নষ্ট করে বিরতির ঠিক আগে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল হজম করে বসে ইউনাইটেড। নিজেদের বক্সে বল ক্লিয়ার করতে ব্যর্থ হয়ে গোল হজম করে ম্যানইউ। এটি ছিল উলভসের অক্টোবরের পর প্রথম লিগ গোল।

প্রথমার্ধের যোগ করা সময়ে গোল হজম করলেও ইউনাইটেড দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ফিরে আসে। ৫১তম মিনিটে দ্রুত পাল্টা আক্রমণে দালোত দারুণ পাস দেন এমবেউমোকে। সেটি ফাঁকা জালে পাঠালে ইউনাইটেডকে আবার লিড পায়। 

মেসন মাউন্ট ফার্নান্দেজের পাস ধরে ৬২ মিনিটে দুর্দান্ত ভলিতে গোল করেন এবং পরে অধিনায়ক ভিএআর প্রদত্ত ইয়েরসন মোসকেরার হ্যান্ডবলের পর পাওয়া পেনাল্টি থেকে ৮২ মিনিটে গোল করে ফার্নান্দেজ নিজের চমৎকার রাতটি সম্পূর্ণ করেন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প