নেটফ্লিক্স–ওয়ার্নার ব্রাদার্স চুক্তিতে ‘সমস্যা হতে পারে’, যুক্ত হবেন ট্রাম্প

নেটফ্লিক্সের ৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি অধিগ্রহণ নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৭ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, নেটফ্লিক্সের বাজারে বড় অংশীদারত্ব রয়েছে, আর এই সম্ভাব্য একীভবন সেই উপস্থিতি আরও বাড়িয়ে তুলবে।

গত শুক্রবার বিশ্বখ্যাত প্রতিষ্ঠান দুটি ঘোষণা করে, তারা এমন একটি চুক্তিতে পৌঁছেছে যাতে ওয়ার্নার ব্রাদার্সের বহুল পরিচিত ফ্র্যাঞ্চাইজি—হ্যারি পটার, গেম অব থ্রোনসসহ বিভিন্ন জনপ্রিয় সিরিজ—নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে আসতে পারে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া এই চুক্তি কার্যকর হবে না।

১৯৯৭ সালে ডাকযোগে ডিভিডি ভাড়ার মাধ্যমে যাত্রা শুরু করা নেটফ্লিক্স বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় স্ট্রিমিং সেবা। তারা যদি সত্যিই শেষ পর্যন্ত ওয়ার্নার ব্রাদার্স কিনে নেয়, তাহলে বহু বছরের মধ্যে এটি হবে বৈশ্বিক চলচ্চিত্র শিল্পের সবচেয়ে বড় অধিগ্রহণ, যা নেটফ্লিক্সকে বাজারে আরও শক্ত অবস্থানে পৌঁছে দেবে।

চুক্তি কার্যকর হলে লুনি টুনস, দ্য ম্যাট্রিক্স, দ্য লর্ড অব দ্য রিংসসহ বহু বৈশ্বিক বিনোদন ফ্র্যাঞ্চাইজি নেটফ্লিক্সের আওতায় চলে আসবে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা বিভাগ মনে করতে পারে, দুই প্রতিষ্ঠানের সম্মিলিত প্রভাব স্ট্রিমিং বাজারে আইন লঙ্ঘনের পর্যায়ে পৌঁছাতে পারে।

ট্রাম্প বলেন, বাজারে নেটফ্লিক্সের দখল ‘অনেক বড়’, আর এই চুক্তি হলে তা আরও বাড়বে। তিনি জানান, চুক্তিটি অনুমোদন দেওয়ার বিষয়ে তিনি নিজেও যুক্ত থাকবেন।

ট্রাম্প আরও জানান, নেটফ্লিক্সের সহ–প্রধান নির্বাহী টেড সার‍্যান্ডোস সম্প্রতি ওভাল অফিসে তার সাক্ষাৎ করেছেন এবং তিনি সার‍্যান্ডোসের কাজের প্রশংসা করেন। ট্রাম্প বলেন, ‘তার প্রতি আমার গভীর সম্মান রয়েছে। তিনি অসাধারণ একটি কাজ করেছেন—চলচ্চিত্র ইতিহাসে অন্যতম সেরা।’

সার‍্যান্ডোস সম্প্রতি জানিয়েছেন, এই চুক্তি বিনিয়োগকারীদের জন্য অপ্রত্যাশিত হতে পারে। তবে ভবিষ্যতের দশকগুলোতে নেটফ্লিক্সকে শক্ত অবস্থানে নিয়ে যেতে এটি বড় সুযোগ।

এদিকে, বিনোদন অঙ্গনের কিছু অংশ থেকে চুক্তির সমালোচনা এসেছে। রাইটার্স গিল্ড অব আমেরিকার ইস্ট ও ওয়েস্ট শাখা চুক্তি বাতিলের আহ্বান জানিয়ে বলেছে, বিশ্বের সবচেয়ে বড় স্ট্রিমিং সেবা যদি তার বড় প্রতিদ্বন্দ্বীকে গ্রাস করে, তবে তা বিরোধী প্রতিযোগিতা আইনের মূল লক্ষ্যকেই ব্যাহত করবে।

গিল্ডের বক্তব্যে আরও বলা হয়, এই একীভবন কর্মসংস্থান ও মজুরি করবে, বিনোদন কর্মীদের পরিস্থিতি খারাপ করবে, দর্শকদের জন্য দাম বাড়াবে এবং কনটেন্টের বৈচিত্র্য ও পরিমাণ কমিয়ে দেবে।

  • Related Posts

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার…

    Continue reading
    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা