পশ্চিম তীরে আল-জাজিরার অফিসে অভিযান চালিয়েছে ইসরায়েল

পশ্চিম তীরের রামাল্লায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার অফিসে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা। ভারী অস্ত্র এবং মাস্ক পরিহিত ইসরায়েলি সৈন্যরা স্থানীয় সময় শনিবার (২১ সেপ্টেম্বর) মধ্যরাত ৩টার দিকে আল জাজিরার অফিসে অভিযান চালায়।

রামাল্লায় আল-জাজিরার কার্যক্রম ৪৫ দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। আল-জাজিরা পুরো ঘটনার একটি লাইভ প্রচার করেছে।

আল-জাজিরার সাংবাদিক বুদেইরি জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী দখলকৃত পশ্চিম তীরের শহরের কেন্দ্রস্থলে অবরুদ্ধ আল জাজিরা ব্যুরো এবং মানারা রাউন্ডবাউটের আশেপাশে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।

ইসরায়েলি সৈন্যরা আল-জাজিরার কর্মীদের জোর করে তাদের কার্যালয় ছাড়তে বাধ্য করেছে। এমনকি সেখানকার বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করে দেওয়া হয়েছে এবং ভবনের দেয়াল থেকে নিহত আল-জাজিরা সাংবাদিক শিরিন আবু আকলেহের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে।

রামাল্লায় আল-জাজিরার ব্যুরো প্রধান জানিয়েছেন, সন্ত্রাসবাদের প্রতি উসকানি এবং সমর্থনের অভিযোগ এনে আল-জাজিরার কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনারা।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার (২১ সেপ্টেম্বর) লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যে ৪০০ হামলা চালিয়েছে ইসরায়েল। অপরদিকে ইসরায়েলের হাইফা শহরের কাছে রামাত ডেভিড ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। গাজায় সংঘাত শুরুর পর ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে এটাই সবচেয়ে বড় সংঘাতের ঘটনা। 

দক্ষিণ লেবাননজুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন, কয়েক ডজন ইসরায়েলি যুদ্ধবিমান ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে হুমকি দূর করতে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালিয়েছে।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান শনিবার সন্ধ্যা থেকে দক্ষিণ লেবাননে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে।

  • Related Posts

    মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

    শিল্প-কারখানাগুলোতে মঙ্গলবার রাত থেকে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ…

    Continue reading
    রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান

    রাশিয়ার তেল শোধনাগার ও ডিজেল উৎপাদন কেন্দ্রে আক্রমণ বন্ধ করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের ডুনবেগে আয়োজিত গলফ ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে…

    Continue reading

    মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

    রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান

    রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান

    সমতা ও সম্মানে নতুন বিশ্ব গড়ার আহ্বান পুতিনের

    সমতা ও সম্মানে নতুন বিশ্ব গড়ার আহ্বান পুতিনের

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার