আদ্রিতোর সেঞ্চুরি, শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

মোহাম্মদ নাইম কিংবা সৌরভ কর্মকার শুরুটা ভালো করলেন, কিন্তু উইকেটে বেশিক্ষণ টিকতে পারলেন না। তবে তাদের সেট করে দেওয়া মঞ্চে আলো ছড়ালেন আদ্রিতো ঘোষ। তার দুর্দান্ত এক সেঞ্চুরিতে বাংলাদেশের তরুণরা পেলো লড়াকু সংগ্রহ। এরপর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সহজ জয়ে ওয়ানডে সিরিজে এগিয়ে গেলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দলকে ৭৮ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। আগে ব্যাট করে ২৭১ রানের পুঁজি সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে জেসন ফার্নান্দোর ৭৮ রানের ইনিংসের পরও ৭ উইকেটে ১৯৩ রানে থেমে যায় লঙ্কানদের ইনিংস।

লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার আরোশা সিথুমিনাকে হারায় শ্রীলঙ্কা। পরের ওভারে ড্রেসিংরুমের পথ ধরেন রেহান পেইরিসও। পাওয়ার প্লে শেষের আগে চানুল কোডিথুওয়াক্কু ফিরে গেছেন ১৬ বলে ৬ রান করে।

ভালো শুরু পেলেও ৪০ বলে ২৮ রান করে আউট হন হিরুন মাথিশা। এক পর্যায়ে ৪৬ রানে ৪ উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যায় শ্রীলঙ্কা। এরপর স্টেভন পেইরিস ও ফার্নান্দো সফরকারীদের টেনে তোলেন। কিন্তু তাদের জুটি খুব বেশি বড় হয়নি। ৩২ বলে ১৪ রান করে ফেরেন স্টেভন। সানুল বিক্রমারত্নে ৬৫ বলে ৩৪ রান করেছেন। শেষ পর্যন্ত ফার্নান্দো ১১৬ বলে ৭৮ রানের ইনিংস খেললেও লঙ্কানরা ১৯৩ রানের বেশি করতে পারেনি। বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট পেয়েছেন আকাশ, মাহেনুজ্জামান, ফাইয়াজ, জারিফ, ইফতেখার, রাকিবুল ও আকাশ রয়।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই জারিফকে হারায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় উইকেটে জুটি গড়ে তোলেন নাইম ও আদ্রিতো। তারা দুজনে মিলে যোগ করেন ৪৮ রান। ৪২ বলে ৩২ রান করে আউট হন নাইম। তৃতীয় উইকেটে আকাশ রয় ও আদ্রিতো মিলে বাংলাদেশে টেনে নিয়ে গেছেন। দারুণ ব্যাটিংয়ে ৯১ রানের জুটি গড়েন তারা।

৬২ বলে ৩৯ রান করে ফেরেন আকাশ। আর ৮০ বলে ফিফটি করা আদ্রিতো সেঞ্চুরি করেন ১৩৪ বলে। শেষের দিকে জুনায়েদ হোসেন ১৮ ও সৌরভ ২০ বলে ৩২ রান করেন। শ্রীলঙ্কার হয়ে দুইটি উইকেট নিয়েছেন হিমারু দিশান।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প