বাংলাদেশ ইস্যুতে নিরাপত্তা কমিটির সঙ্গে মোদীর বৈঠক

বাংলাদেশের চলমান ইস্যু নিয়ে সংসদীয় নিরাপত্তা কমিটির সঙ্গে বেঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার (৫ আগস্ট) বিকেলে তার সরকারি বাসভবনে এই বৈঠক হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এর আগে ছাত্রজনতার বিক্ষোভের মুখে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। সঙ্গে রয়েছেন তার বোন শেখ রেহানাও। ইন্ডিয়াটুডের এক লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ভারত থেকে তিনি লন্ডনে যেতে পারেন।

তবে এবারই প্রথম নয়, এর আগেও তিনি ভারতে আশ্রয় নিয়েছিলেন। শেখ মুজিবুর রহমানকে ঢাকায় পরিবারসহ হত্যার পর তিনি ভারতের রাজধানী দিল্লিতে ছয় বছর ছিলেন।

ভারতীয় সম্প্রচারমাধ্যম সিএনএন-নিউজ১৮ জানিয়েছে, অন্য দেশে যাওয়ার জন্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ‘সেফ প্যাসেজ’ দেবে ভারত সরকার।

ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদ বিমান ঘাঁটিতে অবতরণের পর শেখ হাসিনা দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

শেখ হাসিনার ঘনিষ্ঠ একজন ব্যক্তি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তিনি ও তার বোন গণভবন ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। যাওয়ার আগে তিনি একটি বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন। তবে সেই সুযোগ পাননি তিনি।

  • Related Posts

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশ্ন তুলেছেন, বিগত স্বৈরাচারের সময় যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে থেকে স্বৈরাচারীরা দেশে অরাজকতা উসকে দিচ্ছে কি না। বিভ্রান্তি ছড়িয়ে কেউ…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    দেশে চলমান জ্বালানি (বিদ্যুৎ-গ্যাস) সংকটে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)…

    Continue reading

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি