যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা সেনাবাহিনীতে ৫৬০০ নতুন সদস্য যুক্ত করলো ভেনেজুয়েলা

মার্কিন সামরিক চাপ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে সেনাবাহিনীতে নতুন করে ৫৬০০ সদস্য যুক্ত করলো ভেনেজুয়েলো। শনিবার (৬ ডিসেম্বর) তাদেরকে শপথবাক্য পাঠ করা হয়।

তেলসমৃদ্ধ এই দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সেনাবাহিনীতে এ নিয়োগ বৃদ্ধির নির্দেশ দেন।

কারাকাসের বৃহত্তম সামরিক ঘাঁটি ‘ফুয়ের্তে তিউনা’তে শপথ অনুষ্ঠানে কর্নেল গ্যাব্রিয়েল আলেহান্দ্রো রেন্ডন ভিলচেজ বলেন, কোনো পরিস্থিতিতেই আমরা সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন মেনে নেব না।

সরকারি হিসাব অনুযায়ী, ভেনেজুয়েলার নিয়মিত সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় ২ লাখ। এর বাইরে দেশটির আরও ২ লাখ পুলিশ সদস্য রয়েছে।

মাদুরো সরকার অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্র মাদকবিরোধী অভিযানের অজুহাতে ক্যারিবীয় সাগরে যুদ্ধ জাহাজের বহর ও বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী মোতায়েন করেছে। তাছাড়া, চলতি বছরের সেপ্টেম্বর থেকে মার্কিন বাহিনী অন্তত ২২টি নৌযানে হামলা চালিয়ে ৮৩ জনকে হত্যা করেছে বলে দাবি ভেনেজুয়েলার।

ওয়াশিংটন সম্প্রতি মাদুরোকে ‘কার্টেল অব দ্য সান্স’ নামের কথিত মাদকচক্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগ এনে তাকে সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত বলে ঘোষণা করেছে। তবে মাদুরো দাবি করছেন, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করা ও তার দেশের তেলসম্পদ দখল করার পরিকল্পনা করছে।

এদিকে, একই দিনে একটি মানবাধিকার সংগঠন জানায়, সন্ত্রাস ও উসকানির অভিযোগে আটক দেশটির সাবেক এক বিরোধী দলীয় গভর্নর কারাগারে মারা গেছেন। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত নুয়েভা এসপার্তা প্রদেশের গভর্নর ছিলেন আলফ্রেদো দিয়াজ।

৫৫ বছর বয়সী আলফ্রেদো দিয়াজ হচ্ছেন নভেম্বর ২০২৪-এর পর থেকে কারাগারে মৃত্যু হওয়া অন্তত ছয় জন বিরোধী নেতার একজন। বিতর্কিত জুলাই নির্বাচনে মাদুরো তৃতীয় মেয়াদে জয় দাবি করলে, দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে ও এরপরই এ সব বিরোধী নেতাদের গ্রেফতার করা হয়।

রাজনৈতিক বন্দিদের অধিকার রক্ষায় কাজ করা একটি অলাভজনক প্রতিষ্ঠানের পরিচালক আলফ্রেদো রোমেরো জানান, দিয়াজকে এক বছর ধরে একাকী কারাবন্দি রাখা হয়েছিল ও এই দীর্ঘ সময় তার মেয়ের সঙ্গে মাত্র একবার সাক্ষাৎ করার অনুমতি দেওয়া হয়।

সংগঠনটির দাবি, ভেনেজুয়েলায় বর্তমানে কমপক্ষে ৮৮৭ জন রাজনৈতিক বন্দি রয়েছেন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প