মেসির জোড়া অ্যাসিস্টে মিয়ামির স্বপ্নপূরণ

২০২৩ সালে পিএসজি ছেড়ে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর ক্লাবটির সফলতার পেছনে সবচেয়ে প্রভাবক হিসেবে কাজ করছেন লিওনেল মেসি। জোড়া অ্যাসিস্টে ৩-১ ব্যবধানে ভ্যানকুইবারকে হারিয়ে প্রথমবারের মতো মেজর লিগ সকারের সবচেয়ে বড় শিরোপা এমএলএস কাপ উঁচিয়ে ধরলো ফ্লোরিডার ক্লাবটি।

গেল দুই দশক ধরে মেসির প্রতিপক্ষরা তার বিপক্ষে খেলে যে তিক্ত অভিজ্ঞতা পেয়েছে তাকে সামাল দিতে গিয়ে, সেই অভিজ্ঞতা আজ প্রথমবারের মতো হলো আন্দ্রেস কুবাসের। এক মুহূর্তেই মেসি একটি ম্যাচকে ছিনিয়ে নিতে যা শেষ করে দিতে পারেন প্রতিপক্ষের জন্য।

কুবাসের এক ভুল পাসকে কাজে লাগিয়ে মুহূর্তেই দৃশ্যপট পাল্টে দেন মেসি ম্যাচের। নিখুঁত এক পাসে বল পেয়ে যান রদ্রিগো ডি পল। বল পেয়ে জাল খুঁজে নিতে মোটেও ভুল করেননি মেসির আর্জেন্টাইন সতীর্থ। ৭১ মিনিটে ১-১ সমতার ম্যাচ পরিণত হয় ২-১ স্কোরে। এগিয়ে যায় মিয়ামি।

প্রতিপক্ষ কোনোভাবেই মেসিকে সুযোগ দিচ্ছিল না। তবে সামান্য সুযোগই মেসি কাজে লাগিয়ে ম্যাচ থেকে ছিটকে দেন। ম্যাচের দুই অ্যাসিস্টে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয়ে প্রথমবার এমএলএস কাপের শিরোপা ঘরে তোলে মিয়ামি।

ম্যাচের ১০ মিনিটের মধ্যেই দারুণ এক পাস দেন তাদেও আলেন্দেকে। বল পেয়ে সেটি জালে পাঠান তিনি। তবে গোলটি শেষ পর্যন্ত পরিণত হয় আত্মঘাতীতে। এডিয়ের অকাম্পোর শরীর স্পর্শ করে চলে যায় ভ্যানকুইবারের জালে।

দ্বিতীয়ার্ধে ম্যাচে লড়াই বাড়ায় ভ্যানকুইবার। ৬০ মিনিটে কানাডার আন্তর্জাতিক ফুটবলার আলি আহমদ গোল করে ম্যাচে সমতা ফেরান মিয়ামের গোলকিপারের ভুলকে কাজে লাগিয়ে।

তবে মিনিট দশেক পর মেসির দ্বিতীয় অ্যাসিস্টে ডি পলের গোলে আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি মুলারদের। ম্যাচের একেবারে শেষদিকে অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে আরেকবার গোলের দেখা পায় মায়ামি। আত্মঘাতী গোলের কারণে আলেন্দে প্রথম গোলের ক্রেডিট পাননি। তিনিই তাই করলেন এবার গোল ৯৬ মিনিটে। অ্যাসিস্ট এবারও মেসির। ফলে ৩-১ গোলের জয়ে শিরোপা উঁচিয়ে ধরে মিয়ামি।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প