এখন কেমন আছেন আরিফিন শুভ

রাজশাহীতে কয়েক দিন ধরেই নতুন সিনেমার শুটিং করছেন জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। ‘মালিক’ নামের এই ছবিটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও টিম কাজ চালিয়ে যাচ্ছে পুরোদমে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ছবির শুটিংয়ের নানা দৃশ্য।

এর মাঝেই শুটিং সেট থেকে আসে দুঃসংবাদ-অ্যাকশন দৃশ্যে দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হন আরিফিন শুভ।

শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, একটি দৃশ্যে নিয়ন্ত্রিতভাবে শুভর শরীরের নিচের অংশে আগুন জ্বলার কথা ছিল। সব প্রস্তুতি ঠিকঠাক ছিল। কিন্তু ক্যামেরা চালু হতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হঠাৎ আগুন ধরে যায় শুভর পায়ে, মুহূর্তেই শিখা উঁচু হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর শুভ প্রথমে নিজেই নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন থামছিল না। তীব্র তাপে ভারসাম্য হারিয়ে তিনি মাটিতে পড়ে যান। এরপরই ইউনিট সদস্যরা ছুটে এসে আগুন নেভান।

আহত হওয়ার পর শুভকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তার পায়ে দগ্ধচিহ্ন ও ক্ষত তৈরি হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর পরিচালক সাইফ চন্দন শুটিং বন্ধ করার সিদ্ধান্ত নিলেও শুভ পিছু হটতে চাননি। পায়ে ব্যথা নিয়েই আবার ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। কাজ শেষ করেই থামতে চান এই তারকা।

সূত্র জানায়, এখন আগের চেয়ে বেশ ভালো আছেন আরিফিন শুভ। চলতি মাসের শেষ পর্যন্ত টানা শুটিং শেষ করে ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে।

সিনেমাটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মাণ হচ্ছে। এখানে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের