জয়সওয়ালে ম্লান ডি ককের সেঞ্চুরি, দাপুটে জয়ে সিরিজ ভারতের

কুইন্টন ডি ককের সেঞ্চুরিটা বিফলেই গেলো। দক্ষিণ আফ্রিকা বড় সংগ্রহ গড়তে পারলো না। জশস্বী জয়সওয়াল পাল্টা সেঞ্চুরি করে ভারতকে এনে দিলেন দাপুটে এক জয়।

বিশাখাপত্তনমে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। ৬১ বল হাতে রেখে পাওয়া এই জয়ে তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।

২৭০ রানের লক্ষ্য তাড়া করতে নামা ভারত ওপেনিং জুটিতেই জয়ের ভিত পেয়ে যায়। রোহিত শর্মা আর জয়সওয়াল তুলে দেন ১৫৫ রান। রোহিত ৭৩ বলে ৭৫ করে ফেরেন। তবে বাকি পথটা অনায়াসে পাড়ি দেন জয়সওয়াল আর বিরাট কোহলি।

চতুর্থ ওয়ানডে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি পাওয়া জয়সওয়াল ১২১ বলে ১২ চার আর ২ ছক্কায় অপরাজিত থাকেন ১১৬ রানে। ৪৫ বলে হার না মানা ৬৫ করেন কোহলি।

এর আগে কুইন্টন ডি ককের সেঞ্চুরি ছাপিয়ে গেলো প্রসিধ কৃষ্ণ আর কুলদিপ যাদবের দারুণ বোলিংয়ে। ৪৭.৫ ওভারে ২৭০ রানেই অলআউট হলো দক্ষিণ আফ্রিকা।

টসভাগ্য কিছুতেই ভারতের পক্ষে আসছিল না। অবশেষে বিশাখাপত্তনমে এসে ২০ ম্যাচ পর টস জিতলো ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল।

ডি কক সেঞ্চুরি হাঁকালেও বাকি ব্যাটাররা কেউ ফিফটিও করতে পারেননি। অধিনায়ক টেম্বা বাভুমার ব্যাট থেকে আসে ৬৭ বলে ৪৮ রান। এছাড়া ম্যাথিউ ব্রিটজকে ২৩ বলে ২৪, ডেয়াল্ড ব্রেভিস বল সমান ২৯ আর শেষদিকে কেশভ মহারাজ ২৯ বলে ২০ করে অপরাজিত থাকেন।

৮০ বলে সেঞ্চুরি হাঁকান ডি কক। ৮৯ বলে ১০৬ রানের ইনিংসে ৮টি চারের সঙ্গে ৬টি ছক্কা হাঁকান বাঁহাতি এই ব্যাটার।

প্রসিধ কৃষ্ণ আর কুলদিপ দুজনই নেন ৪টি করে উইকেট। একটি করে উইকেট অর্শদিপ সিং আর রবীন্দ্র জাদেজার।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের