ফিরছেন গোলাম মামুন ও মাইশেলফ অ্যালেন স্বপন

বাংলাদেশি ওয়েব সিরিজের বহুল আলোচিত দুটি চরিত্র গোলাম মামুন ও মাইশেলফ অ্যালেন স্বপন। তাদের ভক্তদের অপেক্ষার পালা শেষ হচ্ছে। নতুন গল্পে ফিরে আসছেন তারা। সঙ্গে থাকবেন বাকি চরিত্ররাও।

ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’ ও ‘মাইশেলফ অ্যালেন স্বপন’র নতুন মৌসুম নিয়ে নির্মাতা শিহাব শাহীনই সুখবরটি দিয়েছেন। তিনি জানান, শিগগিরই আসছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ৩’ এবং ‘গোলাম মামুন ২’।

এক সাক্ষাৎকারে শিহাব শাহীন জানান, বর্তমানে স্ক্রিপ্টের কাজ চলছে। আগামী বছর শুরু হবে দৃশ্যধারণ। আগের মতোই দুই সিরিজের গল্প ঘুরবে নাসির উদ্দিন খান ও জিয়াউল ফারুক অপূর্বর চরিত্রকে কেন্দ্র করে।

২০২২ সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া জনপ্রিয় সিরিজ ‘সিন্ডিকেট’ থেকে অ্যালেন স্বপন চরিত্রটিকে সামনে আনেন নির্মাতা। পরে তৈরি করেন ‘মাইশেলফ অ্যালেন স্বপন’, যা প্রথম মৌসুমেই দারুণ সাড়া ফেলে। চলতি বছর প্রকাশিত হয় দ্বিতীয় মৌসুম। এতে অভিনয় করেন রাফিয়াত রশিদ মিথিলা, সুমন আনোয়ার, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা, জেফার রহমানসহ অনেকে। নতুন মৌসুমে নতুন কিছু শিল্পী যুক্ত হওয়ারও ইঙ্গিত দিয়েছেন শিহাব শাহীন।

অন্যদিকে, ‘গোলাম মামুন’ চরিত্রটিকে তুলে আনা হয় তানিম রহমান অংশু নির্মিত ‘বুকের মধ্যে আগুন’ সিরিজ থেকে। সিরিজটির প্রথম মৌসুমে অপূর্বর সঙ্গে অভিনয় করেন সাবিলা নূর। নতুন মৌসুমেও থাকছেন তিনি।

এ ছাড়া সম্প্রতি মুক্তি পেয়েছে শিহাব শাহীনের ওয়েবফিল্ম ‘তোমার জন্য মন’, যেখানে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। মুক্তির অপেক্ষায় রয়েছে নির্মাতার আরেক ওয়েব ছবি ‘তুমি আমি শুধু’, যেখানে অভিনয় করেছেন প্রীতম হাসান ও জেফার রহমান।

দর্শকের আগ্রহে থাকা দুই জনপ্রিয় সিরিজের এই নতুন মৌসুম নিয়ে উচ্ছ্বসিত নির্মাতা ও অভিনয়শিল্পীরা। শিগগিরই শুরু হবে প্রস্তুতি।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের