প্যারিসে বাংলাদেশি শিক্ষার্থীদের সম্মাননা দিল বিসিএফ

বাংলাদেশ থেকে ফ্রান্সে পড়তে আসা এবং বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ)। সপ্তমবারের মতো আয়োজিত এ অনুষ্ঠানে মোট ৩০ জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। 

রোববার সন্ধ্যায় প্যারিস-১৩ এলাকার একটি হলে অনুষ্ঠিত হয় এ সম্মাননা দান অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা। সভাপতিত্ব করেন বিসিএফ সভাপতি এম. ডি. নূর। অনুষ্ঠান পরিচালনা করেন জহিরুল রানা, ফাতেমা তুজ জোহরা, ফারসিনা হোসাইন ও তানিয়া রহমান।

সম্মাননা পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছিলেন ফরাসি উচ্চমাধ্যমিক (বাক) পাশ করা ১০ জন, স্নাতক পর্যায়ের ৩ জন, মাস্টার্স সম্পন্ন করা ১৬ জন এবং একজন চিকিৎসক। একই অনুষ্ঠানে ইউনেস্কোর ৪৩তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় রাষ্ট্রদূত খন্দকার এম. তালহাকেও বিশেষ সম্মাননা স্মারক প্রদান করে বিসিএফ।

রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা বলেন, প্রবাসে বাংলাদেশি কমিউনিটিকে এগিয়ে নিতে শিক্ষার বিকল্প নেই। বিভিন্ন পেশায় অবদান রাখার মাধ্যমে যেখানে প্রবাসীরা বসবাস করছেন, সেখানেই যেমন সম্মান বৃদ্ধি পায়, তেমনি নিজ দেশ বাংলাদেশেরও মর্যাদা উজ্জ্বল হয়। এমন উদ্যোগ আরও বাড়ানো উচিত। 

এ ছাড়া মানবিক কাজে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের সাভার উপজেলায় গণস্বাস্থ্য কেন্দ্রের সমর্থনে কাজ করা ফরাসি এনজিও সিএফএফ-জির সাভার ফরাসি ডেলিগেশনকেও সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা (এনডিসি, পিএসসি), প্রথম সচিব ও দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম, মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান এবং দ্বিতীয় সচিব কে. এফ. এম. শারহাদ শাকিল।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিসিএফ সংগঠক ও সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুলের সম্পাদনায় স্মরণিকা ‘সহযাত্রী ২০২৫’-এর মোড়ক উন্মোচন করা হয়।

সভাপতির বক্তব্যে বিসিএফ সভাপতি এম. ডি. নূর বলেন, ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি, দেশ থেকে আগত শিক্ষার্থী ও পেশাজীবীদের কল্যাণে বিসিএফ ভবিষ্যতেও কাজ করে যাবে। কমিউনিটির সকল স্তরের মানুষের সহযোগিতা আমাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

এছাড়া বাংলাদেশি ও ফরাসি শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভায়োলিনে ফ্রান্স ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি তরুণী অর্শী বড়ুয়া।

সম্মাননা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজনীতিবিদ ও কমিউনিটি নেতা এম. এ. তাহের, এফবিজেএ সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন, কমিউনিটি নেতা আবুল খায়ের লস্কর, রাজনীতিবিদ জুনেদ আহমেদ, এফবিজেএ মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ, ব্যাংকার ও রাজনীতিবিদ চৌধুরী মোহাম্মদ ইফতেশাম, তরুণ সংগঠক ইমরান আহমেদ, ব্যবসায়ী ও সংগঠক ওবায়দুল্লাহ কয়েস, ব্যবসায়ী মিয়া মাসুদসহ আরও অনেকে।

এবারের আয়োজনে ‘বিসিএফ ইউরোপিয়ান কমিউনিটি অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছে বাংলাদেশি স্টুডেন্ট অ্যান্ড অ্যালামনাই অ্যাসোসিয়েশন বেলজিয়াম। সংগঠনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ব্রাসেলস থেকে অনুষ্ঠানে যোগ দেন।

২০১৭ সালে নিবন্ধিত সংগঠন হিসেবে যাত্রা শুরু করে বিসিএফ। এ বছরের আয়োজন পরিচালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক নজমুল কবির এবং বিসিএফ সদস্যদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবক দল।

  • Related Posts

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার…

    Continue reading
    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা