নায়িকাদের পারিশ্রমিক নিয়ে কথা বলায় বিতর্কে মাধুরী

চলচ্চিত্র দুনিয়ায় নায়ক-নায়িকাদের পারিশ্রমিক বৈষম্য নিয়ে বিতর্ক নতুন নয়। দীর্ঘদিন ধরেই অভিযোগ, অভিনেতাদের তুলনায় অভিনেত্রীরা পান কম পারিশ্রমিক, কম সুযোগ-সুবিধাও। সম্প্রতি আট ঘণ্টার শুটিং শিফট দাবি করে বলিউডে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন দীপিকা পাড়ুকোন।

সেই দ্বিমতের মাঝেই এবার সরব হলেন বলিউডের নন্দিত অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তিনি নায়িকাদের পারিশ্রমিক বাড়ানোর দাবি তুলতেই বিষয়টি নিয়ে আবারও উত্তপ্ত সিনেমা অঙ্গন।

মাধুরী দীক্ষিত স্পষ্ট ভাষায় বলেন, ‘শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, বেতন বৈষম্য প্রতিটা কর্পোরেট সেক্টরেই দেখা যায়।’ বলিউডে ক্যারিয়ারের শুরু থেকেই তিনি ছিলেন প্রথমসারির নায়িকা। অনিল কাপুর, সঞ্জয় দত্ত, শাহরুখ খান, সালমান খান, আমির খান- প্রায় সব শীর্ষ নায়কের সঙ্গেই কাজ করেছেন তিনি।

পারিশ্রমিক বৈষম্য নিয়ে তার মন্তব্য- ‘এই বৈষম্য বহুদিনের। সবাই অনেকদিন ধরেই এ বিষয়ে লড়ে যাচ্ছেন। নায়িকাদের পারিশ্রমিক বাড়ানোই উচিত। আমি বলছি না, পুরুষদের তুলনায় বেশি দিতে হবে। কিন্তু কোথাও একটা সমতা থাকা তো দরকার, জানেন তো!’

এতেই শুরু হয়েছে নতুন বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় অনেকে মাধুরীর পক্ষে মত দিচ্ছেন, আবার কেউ কেউ বলছেন- তারকারাই যখন সমতার কথা বলেন, তখন ইন্ডাস্ট্রি আরও বড় পরিবর্তনের মুখ দেখবে।

এতেই শেষ নয়। দীপিকা পাড়ুকোনের দাবি করা আট ঘণ্টার শুটিং শিফট নিয়েও মন্তব্য করেন ‘ধক ধক গার্ল’।
তিনি বলেন-“‘মিসেস দেশপাণ্ডে’ ছবির শুটিংয়ে আমরা প্রতিদিনই ১২ ঘণ্টা কাজ করতাম, তার থেকেও বেশি হতে পারে। আমি কাজপাগল মানুষ, তাই বিষয়টাকে অন্যভাবে দেখি। তবে কেউ যদি বলেন- ‘আমি এত ঘণ্টাই কাজ করতে চাই’, তা বলার মতো অবস্থানে তিনি আছেন বলেই বলছেন। সেই নায়িকার জন্য আরও শক্তি কামনা করি।”

দীপিকার সঙ্গে সুর মিলিয়ে মাধুরীর আরও সংযোজন- ‘নির্দিষ্ট সময় বেঁধে কাউকে জোর করা উচিত নয়। কাজের সময় বেছে নেওয়া প্রত্যেকের ব্যক্তিগত অধিকার।’

নায়িকাদের পারিশ্রমিক- বৈষম্য থেকে কাজের সময়সীমা- দুই ইস্যুতেই স্পষ্ট অবস্থান নেওয়ায় ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে মাধুরী দীক্ষিত। তার বক্তব্য ইন্ডাস্ট্রির ভেতরকার বৈষম্যকে নতুন করে সামনে এনে দিয়েছে, আর তাতেই তৈরি হয়েছে তুমুল বিতর্ক।

  • Related Posts

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার…

    Continue reading
    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা