রাজধানীতে স্কুলের সামনে গুলি করে ফেলে রাখা হয় পাপ্পুকে

রাজধানীতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে সিএনজিচালিত এক অটোরিকশা চালক প্রাণ হারিয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) জুরাইন এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার শিকার ওই অটোচালকের নাম পাপ্পু শেখ (২৮)। তিনি শরীয়তপুরের সদর উপজেলার অটোরিকশা চালক মন্টু শেখের ছেলে।

পাপ্পুকে ঢামেকে নিয়ে আসা খালাতো ভাই সম্রাট বলেন, পাপ্পু অটোরিকশা চালান। পরিবার নিয়ে থাকেন জুরাইন মিষ্টির দোকান এলাকায়। সন্ধ্যায় বাসা থেকে বের হয়েছিলেন পাপ্পু। এর ১০ মিনিট পরই খবর আসে, জুরাইন গ্যাস পাইপ কনকর্ড স্কুলের সামনে গুলি করে ফেলে রাখা হয়েছে তাকে। পরবর্তীতে স্থানীয় আদ-দ্বীন হাসপাতালে গিয়ে পাপ্পুকে মুমূর্ষু অবস্থায় দেখতে পাই। অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
তিনি অভিযোগ করেন, স্থানীয় কানা জব্বারের ছেলে বাপ্পা (৩৫) ও কানচি নামে একজনসহ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী পাপ্পুকে গুলি করে পালিয়ে গেছে। তবে কেন তারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও জানি না।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ঘটনাটি কদমতলী থানা পুলিশ তদন্ত করছে। 

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের