ট্রাম্পের প্রচার চালানো এক্স অ্যাকাউন্টের অবস্থান বাংলাদেশসহ কয়েক দেশে

সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স (আগের টুইটার) একটি নতুন ফিচার চালু করেছে। এর ফলে কোনো অ্যাকাউন্ট তৈরির তারিখ ও আঞ্চলভিত্তিক অবস্থান সম্পর্কে তথ্য জানা যাচ্ছে। বিশেষ করে যেসব অ্যাকাউন্ট থেকে মার্কিন রাজনীতি নিয়ে ঘনঘন পোস্ট দেওয়া হয়।

গত শনিবার (২২ নভেম্বর) এক্স-এর প্রোডাক্ট বিভাগের প্রধান নিকিতা বিয়ার এক পোস্টে ফিচারটি চালুর ঘোষণা দেন। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এরপরই অনেক ব্যবহারকারী দেখতে পান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাগা (মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন) আন্দোলনের সমর্থনে নিয়মিত পোস্ট দেওয়া অ্যাকাউন্টগুলো যুক্তরাষ্ট্রভিত্তিক নয়।

প্রায় ৪ লাখ অনুসারীর একটি অ্যাকাউন্ট ‘মাগা নেশন’ এর অবস্থান দেখাচ্ছে পূর্ব ইউরোপের একটি দেশ। এই অ্যাকাউন্ট থেকে নিয়মিত ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে পোস্ট দেওয়া হয়। একই রকম আরও কিছু অ্যাকাউন্টের অবস্থান দেখা গেছে বাংলাদেশ, থাইল্যান্ড ও নাইজেরিয়ায়।

সিএনএন জানিয়েছে, ‘আমেরিকা ফার্স্ট’ নামের একটি অ্যাকাউন্টের অবস্থান দেখা গেছে বাংলাদেশে। এতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিনা লেভিটের ছবি ব্যবহার করা হয়েছে। বায়োতে ইংরেজিতে লেখা- ‘ভালোর পক্ষে, মন্দের বিপক্ষে’। ১৭ নভেম্বর দেওয়া এক পোস্টে লেখা হয়, ‘শুভ সকাল এক্স! ঈশ্বর আমেরিকার মঙ্গল করুন’। অ্যাকাউন্টটির ফলোয়ার প্রায় ৬৭ হাজার।

মাগা’র পক্ষে কত সংখ্যক অ্যাকাউন্ট ভিন্ন দেশ থেকে পরিচালিত হয়; নিউইয়র্ক টাইমস ও সিএনএন-এর প্রতিবেদনে সে সংখ্যা উল্লেখ নেই। কিছু অ্যাকাউন্টের ধরন পর্যালোচনা করে বলা হয়েছে, এগুলোতে কট্টর আমেরিকাপন্থী ছবি, ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সদস্য কিংবা প্রশাসনের কর্মকর্তাদের ছবি ব্যবহার করা হয়। বেশিরভাগ পোস্ট দেওয়া হয় ডোনাল্ড ট্রাম্প সংক্রান্ত খবরের লিংক ও ভিডিও ক্লিপ। যেগুলোর মাধ্যমে অ্যাকাউন্টের মালিক এক্স থেকে আয় করতে পারেন।

সিএনএন বলছে, ডোনাল্ড ট্রাম্প নিজেও তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এ ধরনের বেশ কিছু অ্যাকাউন্টের পোস্ট শেয়ার করেছেন। গত রোববার তিনি ‘কমেন্ট্রি ডোনাল্ড জে. ট্রাম্প’ নামের একটি অ্যাকাউন্টের পোস্ট শেয়ার করেন। সেখানে একটি ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘বিদেশে জন্ম নেওয়া কারও প্রার্থী হওয়াকে কি আপনি সমর্থন করেন?’ লোকেশন ফিচার চালুর পর দেখা যায় অ্যাকাউন্টটি আফ্রিকাভিত্তিক।

অ্যাকাউন্টগুলোর বিষয়ে জানতে সিএনএন-এর পক্ষে এক্সের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে তারা কোনো মন্তব্য করেনি। নিউইয়র্ক টাইমস বলছে, ট্রাম্পকে সমর্থন করা অ্যাকাউন্টগুলোর অবস্থান প্রকাশ্যে আসার পর মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্সে একটি পোস্ট দিয়েছে। সেখানে বলা হয়েছে, তাদের অ্যাকাউন্টটি বাইরের দেশ থেকে পরিচালিত হয় না।

এক্সের বর্তমান মালিক মার্কিন ধনকুবের ইলন মাস্ক। টাইমস বলছে, দীর্ঘদিন ধরে এক্সে ভুয়া ও স্বয়ংক্রিয় অ্যাকাউন্টের মাধ্যমে অপতথ্য ছড়ানো হচ্ছে। গবেষকদের মতে, করোনা মহামারির সময়ও বট অ্যাকাউন্টগুলো ভুল তথ্য ছড়িয়েছে। এগুলোতে ষড়যন্ত্র তত্ত্বও প্রচার করা হয়। যুক্তরাষ্ট্রসহ অন্য দেশের নির্বাচনের সময়ও বট ব্যবহার করে উসকানিমূলক পোস্ট দেওয়া হয়েছে।

  • Related Posts

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার…

    Continue reading
    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা