রাজধানীতে ডাকাতির প্রস্তুতি: অস্ত্র-প্রাইভেটকারসহ গ্রেফতার ৬

রাজধানীর রূপনগরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও প্রাইভেটকারসহ ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- তামিম ওরফে নাজমুল ইসলাম (২০), মো. রাসেল হোসেন (৩২), গোলাম রাব্বী (১৯), ইয়াসিন বাবু (২০), মো. জুয়েল (২৬), মো. রুবেল হোসেন (৩৫) ও মো.সাব্বির (১৮)।

রোববার (৩০ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তালেবুর রহমান বলেন, শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যার দিকে রূপনগর থানার একটি টহল টিম রূপনগর থানার বেরুলিয়া বেড়িবাঁধ এলাকায় টহল কার্যক্রম পরিচালনাকালে একটি সন্দেহভাজন প্রাইভেটকার দেখতে পায়। এ সময় পুলিশ ওই প্রাইভেটকার তল্লাশি করে দেশীয় অস্ত্র (গ্রান্ড হারভেস্ট, মাল্টিফাংশনাল আউটডোর ছুরি, কাঠের বাটযুক্ত ছুরি) উদ্ধার করে এবং ছয় ব্যক্তির সঙ্গে কথা বললে তাদের কথাবার্তা অসংলগ্ন মনে হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেন।

তালেবুর রহমান বলেন, এই ছয়জনের বিরুদ্ধে রূপনগর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, অপর এক অভিযানে ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে গ্রেফতার আসামি সাব্বিরকে ঢাকা স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত মিরপুরে প্রেরণ করা হয়েছে।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের