পর্তুগালে শ্রমিক শোষণের অভিযোগে ১১ পুলিশসহ গ্রেফতার ১৭

পর্তুগালে শত শত অনিয়মিত অভিবাসী শ্রমিককে শোষণের অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ১১ জনই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, যাদের বিরুদ্ধে একটি অপরাধচক্রকে সহায়তার অভিযোগ রয়েছে।

পর্তুগালের বিভিন্ন এলাকায় মঙ্গলবার (২৫ নভেম্বর) পরিচালিত বৃহৎ অভিযানে এই চক্রটি ধরা পড়ে।

পর্তুগিজ পুলিশ জানিয়েছে, এটি ছিল একটি ‘সহিংস মাফিয়া ধাঁচের সংগঠন’ যারা দেশের বিভিন্ন অঞ্চলে দক্ষিণ এশিয়া থেকে আসা অনিয়মিত অভিবাসীদের অবৈধভাবে কাজে লাগাচ্ছিল।

দীর্ঘ তদন্তের পর ১৭ জনকে আটক করা হয়েছে এবং উত্তর ও দক্ষিণ পর্তুগালের অন্তত ৫০টি স্থানে তল্লাশি চালানো হয়েছে।

তদন্তকারী কর্মকর্তারা জানান, গ্রেফতার ১১ জনের মধ্যে ১০ জন জেন্ডারমেরি সদস্য (মিলিটারি পুলিশ) এবং একজন জাতীয় পুলিশের সদস্য। তারা এই অপরাধচক্রকে বিভিন্নভাবে সহায়তা করেছিল বলে অভিযোগ রয়েছে, যার মধ্যে রয়েছে নথি জালিয়াতি, কর ফাঁকি এবং অর্থপাচারের মতো অপরাধ।

পুলিশ ও প্রসিকিউটর জানিয়েছে, এই চক্রটি ‘অভিবাসীদের দুর্বল অবস্থাকে কাজে লাগিয়ে’ তাদের শোষণ করত। ভুয়া অস্থায়ী ওয়ার্ক এজেন্সির মাধ্যমে শ্রমিক সংগ্রহ করা হতো, এরপর তাদের থাকার ও খাওয়ার নামে অতিরিক্ত অর্থ দিতে বাধ্য করা হতো।

তারা সাধারণত চুক্তি ছাড়া কাজ করতেন এবং বাজারমূল্যের তুলনায় অনেক কম মজুরি পেতেন।

ভুক্তভোগীদের বেশিরভাগই দক্ষিণ এশিয়ার নাগরিক। তাদের ভয়-ভীতি দেখিয়ে কাজে নিয়োজিত রাখা হতো, আর কিছু ক্ষেত্রে শারীরিক সহিংসতাও করা হতো।

পর্তুগিজ টেলিভিশন চ্যানেল সিএনএন পর্তুগাল জানিয়েছে, এই শ্রমিকরা প্রধানত দক্ষিণাঞ্চলীয় বেজা এলাকায় কাজ করতেন। সেখানে ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত তাদের দিয়ে কৃষিকাজ করানো হতো এবং জেন্ডারমেরির সদস্যরা সার্বক্ষণিক নজরদারি করতেন।

সাম্প্রতিক বছরগুলোতে পর্তুগালের দক্ষিণাঞ্চলে মানবপাচার ও শ্রমশোষণ সংশ্লিষ্ট কয়েকটি চক্র ভেঙে দিয়েছে পুলিশ। অঞ্চলের বিভিন্ন গ্রিনহাউজ ও কৃষি খামারে বিপুল সংখ্যক অভিবাসী কর্মী কাজ করেন, যাদের অনেকেই অনিয়মিত অবস্থায় দেশের ভেতরে রয়েছেন।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের