সালমান খানকে হত্যা চেষ্টা মামলায় নতুন মোড়

বলিউড সুপারস্টার সালমান খানের বাড়ি ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’র সামনে গত বছর যে গুলিবর্ষণের ঘটনা ঘটে, সেই মামলায় আরও পাঁচজনের বিরুদ্ধে চার্জ গঠন করেছে ‘মহারাষ্ট্র কন্ট্রোল অফ অরগানাইজড ক্রাইম অ্যাক্ট’ (এমসিওসিএ) আদালত।

গত বছরের ১৪ এপ্রিল ভোর পৌনে পাঁচটার দিকে মোটরবাইকে করে এসে গ্যালাক্সি চত্বরে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে দুই দুষ্কৃতী। তাদের লক্ষ্য ছিল সালমান খানকে হত্যা করা। ঘটনায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তদন্তে পরে আরও তিনজনের নাম উঠে আসে। পাশাপাশি মামলায় লরেন্স বিশ্নোই, আনমোল বিষ্ণোই এবং রোহিত গোধরাকে ‘ওয়ান্টেড’ ঘোষণা করা হয়েছিল।

এ ঘটনার দায় আগেই স্বীকার করেছিলেন কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। তিনি ও তার দল বহুদিন ধরেই বারবার সালমানকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। কিছুদিন আগেই যুক্তরাষ্ট্র থেকে আটক করে দেশে ফেরানো হয়েছে আনমোল বিষ্ণোইকে।

চার্জশিটে উল্লেখ করা হয়েছে-লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পাঁচ সদস্য মুম্বাইয়ে আতঙ্ক ছড়িয়ে নিজেদের আধিপত্য দেখাতেই সালমানকে হত্যার ছক কষেছিলেন। অভিযোগ থেকে বাঁচতে তারা আদালতে পাল্টা আবেদনও করেছিলেন, তবে আদালত তা খারিজ করে দেয়।

গুলিবর্ষণের পর দীর্ঘ সময় ধরে জবানবন্দি দিয়েছিলেন সলমন খান। ওই দিন গুলির শব্দে ঘুম ভেঙে বারান্দায় বের হয়ে কিছুই দেখতে পাননি বলে জানান তিনি। এ ধরনের হামলা ও হুমকি বজায় থাকায় মানসিকভাবে তিনি বিপর্যস্ত হয়ে পড়েছেন বলেও উল্লেখ করেন।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর