ইতালির অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আসছে

ইতালির অভিবাসন নীতিতে আসছে বড় ধরনের পরিবর্তন। পারিবারিক ভিসার ক্ষেত্রে কেবল স্বামী-স্ত্রী কিংবা সন্তান ছাড়া আর কাউকে নেয়া যাবে না বিধান রেখে নতুন আইনের অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ। এই সিদ্ধান্তের খবরে প্রবাসী বাংলাদেশিরা হতাশা প্রকাশ করেছেন।

ইতালিতে বসবাসরত বাংলাদেশিসহ বিদেশিরা তাদের স্বামী স্ত্রী পুত্র কন্যার পাশাপাশি বাবা-মাকেও দেশটিতে আনার সুযোগ ছিল প্রচলিত আইনে। তবে সেই আইন সংশোধিত হওয়ার কারণে এখন থেকে ইতালিতে শুধুমাত্র বিবাহিত স্বামী/স্ত্রী এবং তাদের নাবালক সন্তানরাই যেতে পারবেন।

ডানপন্থি রাজনৈতিক দল লেগানর্থ প্রস্তাবিত সংশোধনী বিলটি ১৩১ – ৭৫ ভোটে পাস হয়েছে। একই সঙ্গে পারিবারিক পুনর্মিলনের জন্য প্রয়োজনীয় ছাড়পত্র ‘নুলা ওস্তা’ ইস্যু করার সময়সীমা ৯০ দিন থেকে বাড়িয়ে ১৫০ দিন করা হয়েছে। ইতালি প্রবাসী বাংলাদেশিরা হতাশা ব্যক্ত করে আইনটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

এছাড়া ২০২৮ সাল পর্যন্ত ১০ হাজার বিদেশী কর্মীকে কোটা বহির্ভূত প্রবেশের সুযোগ দেয়া হবে। যারা মূলত সমাজসেবা ও স্বাস্থ্যসেবা খাতে নিযুক্ত। গেজেট আকারে প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই আইনটি কার্যকর হবে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প